বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

১৯৫ জনের হিসাব জানি, কিন্তু ৭৫২ জনের হিসেব কে দেবে?

 

বঙ্গবন্ধুর সাধারন ক্ষমা বিষয়ক যে মিথ্যাচার আজ গত ৪০টি বছর ধরে শুনে আসছি, তার উত্তর
http://ctg-news.blogspot.com/2011/11/blog-post_313.html

এই সাধারণ ক্ষমা ছাড়াও আরো একটি মিথ্যাচার সব সময় শুনতে পাই। সেটি হচ্ছে, ১৯৭১ সালের মুক্তি যুদ্ধে যে ১৯৫ জন পাকিস্তানী যুদ্ধাপরাধীকে শনাক্ত করা হয়েছিলো, তাদেরকে বঙ্গবন্ধু ত্রিদেশীয় চুক্তির মাধ্যমে ছেড়ে দিলেন কেন? এই প্রসঙ্গে আসলে আমার কিছুই লিখবার নেই। কেননা আমি যা লিখতে পারতাম বা লিখতাম তার চাইতেও কয়েক হাজার গুনে চমৎকার ভাবে লিখেছেন সচলায়তনের একজন ব্লগার সাঈদ আহমেদ। দয়া করে তার এই বিষয়ক চার পর্বের লেখাটি পড়লে আপনি গ্যারান্টেড ভাবে অনুধাবন করবেন যে, কি হয়েছিলো সেই ১৯৫ জন পাকিস্তানী যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে। 


কিন্তু এই ১৯৫ জন পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গের সাথে সাথে আমার একটি সুনির্দিষ্ট প্রশ্ন রয়েছে। গতকাল আমার পোস্টে আপনাদের জানিয়েছিলাম যে, ১৯৭৫ সালের ৩১ শে ডিসেম্বর জিয়া দালাল আইন বাতিল করে দালালদের বিচার বন্ধ করে দেয়। সেই দালাল আইন রদের ছবিটি আবার দেখুন-



ভালো করে উপরের ছবিটির হলুদ মার্কার দিয়ে রঙ করা অংশটি দেখুন। পড়ুন...পড়েছেন?

কি লেখা রয়েছে সেখানে???

সেখানে লেখা রয়েছে যে, এই দালাল আইন ১৯৭২ বাতিল করা হলেও, এই আইনে দন্ডিত, মানে কনভিক্টেড যারা রয়েছেন তাদের দন্ড চলতে থাকবে এবং তারা এই বাতিলের আওতাভুক্ত না। ভালো করে উপরের ছবিটার শেষের হলুদ অংশের দিকে লক্ষ্য করুন। সেখানে বলা হচ্ছে-

৩য় উপ-অনুচ্ছেদের প্রথম অংশ অর্থাৎ 'ক'-তে বলা হয়েছে- যারা দালাল আইনে ইতোমধ্যে দন্ডিত হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে আপিল করেছে, তাদের ক্ষেত্রে এই বাতিল অধ্যাদেশ প্রযোজ্য হবে না।

[2. (3) Nothing in sub-section (2) shall be deemed to affect -
(a) the continuance of any appeal against any conviction or sentence by any Tribunal, Magistrate or Court under the said Order;


এর মানে হচ্ছে, বঙ্গবন্ধুকে নিহত করবার ঠিক আগ পর্যন্ত, মানে ১৯৭৫ সালের ২০ শে এপ্রিল পর্যন্ত দালাল আইনে ৭৫২ জন ব্যাক্তি দন্ডিত হয়। যাদের মধ্যে প্রায় ২০ জনেরও বেশী ফাঁসির আসামী ছিলো। জিয়ার এই দালাল আইন বাতিল করবার পরেও কিন্তু সেই ৭৫২ জন কোনোভাবেই উপরের ডকুমেন্টস অনুযায়ী মুক্তি পেতে পারেন না।

কিন্তু সেই ৭৫২ জন, মানে ২০ জন ফাঁসির আসামী সহ সবাই জিয়ার আমলেই জেল থেকে কি করে বের হয়ে গেলেন? কোন যাদুবলে?

১৯৫ জনের কথা আগেই বলেছি, এইবার কেউ কি আমাকে দয়া করে বুঝিয়ে বলবেন যে, জিয়া কি করে ৭৫২ জন দেশে আটক কৃত রাজাকার-আলবদরকে ছেড়ে দিলো।

কিভাবে?? কোনো যুক্তিতে??

বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমাঃ ডকুমেন্টস সহ সকল মিথ্যাচারের প্রমাণ



জামাতী আর বি এন পি'র এক্ব্রটিভিস্টদের মাধ্যমে বার বলা হচ্ছে যে, বঙ্গবন্ধু রাজাকারদের "এক্ট অফ ক্লেমেন্সি" বা "সাধারন kক্ষমা"র মাধ্যমে ক্ষমা করে দিয়েছেন। যেই বঙ্গবন্ধুর কথা শুনলে ছাগু-বিম্পি নির্বিশেষে তেলে বেগুনে জ্বলে উঠেন, ঠিক এই প্রজাতীরা "সাধারণ ক্ষমার" প্রসঙ্গ এলেই বঙ্গবন্ধুর এই ক্ষমাকে মিথ্যে ও পানি মিশিয়ে চমৎকার করে মানুষের মধ্যে বিতরণ করতে এক পা পেছান না। সত্যিই কি বঙ্গবন্ধু রাজাকারদের ক্ষমা করে দিয়েছিলেন? যদি দিয়েই থাকেন, তবে কাদের ক্ষমা করেছেন? আসুন সেই বিখ্যাত এক্ট অফ ক্লেমেন্সি'র ডকুমেন্টটি দেখে নেই-

১৯৭৩ সালের ৩০ শে নভেম্বর এই সাধারণ ক্ষমা ঘোষনা করেন বঙ্গবন্ধু।




উপরের এই সাধারন ক্ষমার বাংলা ব্যখ্যাঃ

সাধারণ ক্ষমা ঘোষণার ৫নং ধারার (ক) অনুচ্ছেদে যে বিধান রাখা হয় তাতে সত্যিকার অর্থে কোন যুদ্ধাপরাধী মুক্তি পাওয়ার কথা নয়। কারণ ঘোষণার ৫ নং ধারায় বলা হয়েছে 

" যারা বর্ণিত আদেশের নিচের বর্ণিত ধারাসমূহে শাস্তিযোগ্য অপরাধে সাজাপ্রাপ্ত অথবা যাদের বিরোদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে অথবা যাদের বিরোদ্ধে নিম্নোক্ত ধরা মোতাবেক কোনটি অথবা সবকটি অভিযোগ থাকবে

"(১) ১২১ (বাংলাদেশের বিরোদ্ধে যুদ্ধ চালানো অথবা চালানোর চেষ্টা), (২) ১২১ ক (বাংলাদেশের বিরোদ্ধে যুদ্ধ চালানোর ষড়যন্ত্র), (৩) ১২৮ ক (রাষ্ট্রদ্রোহিতা), (৪) ৩০২ (হত্য), (৫) ৩০৪ (হত্যার চেষ্টা), (৬) ৩৬৩ (অপহরণ), (৭) ৩৬৪ (হত্যার উদ্দেশ্যে অপহরণ) (৮) ৩৬৫ (আটক রাখার উদ্দেশ্যে অপহরণ), (৯) ৩৬৮ (অপহৃত ব্যক্তিকে গুম ও আটক রাখা), (১০) ৩৭৬ (ধর্ষণ), (১১) ৩৯২ (দস্যুবৃত্তি), (১২) ৩৯৪ (দস্যুবৃত্তিকালে আঘাত), (১৩) ৩৯৫ (ডাকাতি), (১৪) ৩৯৬ (খুনসহ ডাকাতি), (১৫) ৩৯৭ (হত্যা অথবা মারাত্বক আঘাতসহ দস্যুবৃত্তি অথবা ডাকাতি), (১৬) ৪৩৫ (আগুন অথবা বিস্ফোরক দ্রব্যের সাহায্যে ক্ষতিসাধণ), (১৭) ৪৩৬ (বাড়িঘর ধ্বংসের উদ্দেশ্যে আগুন অথবা বিস্ফোরক দ্রব্য ব্যবহার), (১৮) ফৌজদারী দন্ডবিধির ৪৩৬ (আগুন অথবা বিস্ফোরক দ্রব্যের সাহায্যে কোন জলযানের ক্ষতি সাধন) অথবা এসব কাজে উৎসাহ দান। এসব অপরাধী কোনভাবেই ক্ষমার যোগ্য নন।"

উল্লেখ্য যে, সাধারণ ক্ষমা ঘোষনার পরেও প্রায় ১১ হাজার যুদ্ধাপরাধী কারাগারে বন্দী ছিলেন।

আরেকটি ব্যাপার লক্ষ্য করুন, এই সাধারন ক্ষমার ডকুমেন্টস-এ একটি কথা লেখা রয়েছে যে, যদি অপরাধী অনুপস্থিত থাকে তাহলে কি হবে। সেখানে বলা আছে যে সেক্ষেত্রে সেসব অভিযুক্তদের সাধারণ ক্ষমার জন্য আবেদন করতে হবে এবং তাদের আত্নসমর্পন করতে হবে, এবং সেই ক্ষেত্রেই তারা সাধারণ ক্ষমার জন্য যোগ্য বিবেচিত হতে পারেন যদি না তাদের বিরুদ্ধে উপরে উল্লেখিত অপরাধের অভিযোগ না থাকে।

এখন কথা হলো, ১৯৭১ সালে আমার জানামতে নীচের ৩ জনের নামে মামলা হয়েছিলো দালাল আইনে যারা এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) ১৯৭৩ এর মাধ্যমে অভিযুক্ত হিসেবে কারাগারে বন্দী রয়েছে।

তাদের নাম ও মামলার বিবরণ নীচে দেয়া হোলোঃ

ক) রাজাকার কামারুজ্জামানের বিরুদ্ধে স্বাধীনতার পর প্রথম মামলা হয় ১৯৭২ সালে। মামলার নম্বর হচ্ছে- (৫)৭২, জি আর নং- ২৫০ (২) ৭২। মামলা করেন শহীদ বদিউজ্জমানের ভাই হাসানুজ্জামান। উল্লেখ্য যে, কামারুজ্জামান তখন পলাতক আসামী ছিলো।

খ) সাকা চৌধুরীর নামে ১৯৭২ সালে দালাল আইনে চট্রগ্রাম জেলার হাট হাজারী থানায় ১৩/৪/১৯৭২ তারিখে ১৭ নং মামলা দায়ের হয়। রাউজান থানা ৪১(১)৭২ নং এবং ৪৩(১)৭২ নং মামলা দায়ের করা হয়।

গ) পিরোজপুরের মেধাবী ছাত্র গণপতি হালদার হত্যাকান্ডের একজন অন্যতম আসামী দেলোয়ার হোসেন ওরফে দেইল্যা। ১৯৭২ সালে তার নামে মামলা ৩০২ ও দালাল আইনের ১১(ক) ধারায়।

ইতিহাস বলে এবং ডকুমেন্টস বলে যে, উক্ত ৩ জন কখনোই সাধারণ ক্ষমার জন্য আবেদন করেনি। এবং তারা পলাতক আসামী হিসেবেই ১৯৭৫ সালের ৩১ শে ডিসেম্বর এই দালাল আইন বাতিল হবার আগ পর্যন্ত বিদ্যমান ছিলো।






এক নজরে যুদ্ধপরবর্তী দালালদের বিচারঃ



মুক্তিযুদ্ধকালীন সময়ে দালালীর জন্য ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত আটক হয় - ৩৭ হাজার ৪ শত ৯১ জন

ট্রাইবুনাল গঠিত হয়- ৭৩ টি ( সারা বাংলাদেশে )

১৯৭৩ সালের অক্টোবর পর্যন্ত উক্ত ট্রাইবুনাল গুলোতে দায়ের করা মামলার মধ্যে নিষ্পত্তি হয় মোট ২ হাজার ৮ শত ৪৮ টি মামলা ।

দোষী প্রমাণিত হয় - মোট ৭৫২ জন
মৃত্যুদন্ডে দন্ডিত হয়ঃ প্রায় ২০ জনেরও বেশী।
মামলায় খালাশ পায় - ২ হাজার ৯৬ জন ।

আইনগত ব্যাবস্থায় দ্রুততা আনার জন্য সে সময় ৭৩ টি ট্রাইবুনালের ব্যাবস্থা করা হলেও প্রতিদিন ৩-৪ টির বেশী মামলা নিষ্পত্তি সম্ভব হয়নি এবং মাসে যার পরিমাণ ছিলো ১৩০ টির মত মামলা ।

এবার দেখুন এই সাধারণ ক্ষমা ঘোষনার ভিডিওঃ 





শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কিসের ভিত্তিতেঃ

বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপ্রধানের ক্ষমা প্রদর্শনের সুযোগ রয়েছে। লক্ষ করি বর্তমান সংবিধানের ৪৯ নং অনুচ্ছেদ (১৯৭২ সালের সংবিধানের ৫৭ নং অনুচ্ছেদ)

" The President shall have power to grant pardons, reprieves and respites and to remit, suspend or commute any sentence passed by any court, tribunal or other authority."

অর্থাৎ " কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোন দন্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোন দন্ড মওকুফ স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে।"

সুতরাং বলা যায়, শুধুমাত্র শাস্তি এবং দন্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে এই ক্ষমা প্রদর্শনের অধিকার আছে রাষ্ট্রপ্রধানের। কিন্তু যারা শাস্তি কিংবা দন্ড পাননি তাদেরকে কি সাধারণ ক্ষমা করা যাবে?

যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমার নিদর্শন অন্যান্য দেশেঃ

সাধারণ ক্ষমার এমন নিদর্শন কম্বোডিয়া ট্রায়ালের ক্ষেত্রেও দেখা যায় । ১৯৯৬ সালে রাজা নরোদম সিহানুক রেভ্যুলুশনারী ট্রাইবুনালে খেমাররুজ নেতা মানে পলপট সরকারের বিদেশ মন্ত্রী ইয়েং স্যারির দন্ডের মার্জনা ঘোষনা করেন । তবে এই ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য যে , কম্বোডিয়ায় দন্ড পাওয়ার পর যুদ্ধাপরাধী স্যারির দন্ড মওকুফ করা হয়েছে কিন্তু ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী ৫৭ নং অনুচ্ছেদে শুধু মাত্র দন্ডপ্রাপ্তদের ক্ষমা ঘোষনার এখতিয়ার রাষ্ট্রপতির থাকলেও , বঙ্গবন্ধু দন্ডিত হননি এমন ব্যাক্তিদের সাধারণ ক্ষমা করেছেন । এই যুক্তিতে সাধারণ ক্ষমা ঘোষনাটিকেও বাদ করা যেতে পারে অসংবিধানিক সূচিত করে ।

সাধারণ ক্ষমা ঘোষনার প্রাক্কালে কিছু জাতীয় ঘটনার দিকে তাকাইঃ


 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ আবু মোঃ দেলোয়ার হোসেন “স্বাধীনতাত্তোর দালালদের বিচার প্রক্রিয়াঃ একটি পর্যালোচনা” শীর্ষক তাঁর লেখা একটি প্রবন্ধে লিখেন – “যুদ্ধবিদ্ধস্ত দেশ পুনর্গঠনে আওয়ামীলীগ সরকারের দূর্বলতার সুযোগে পাকিস্থান আমলই ভালো ছিলো এই প্রচার চালানো হয় এবং এ পর্যায়ে “মুসলিম বাংলা আন্দোলন” বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ-বিরোধী তttৎপরতায় লিপ্ত হয় । ধর্ম ভিত্তিক দলগুলো পিকিংপন্থী দলগুলোর সঙ্গে একত্রিত হয়ে দালালদের মুক্তির দাবী তোলে । 

১৯৭৩ সালের মার্চ মাসে নির্বাচনের প্রাক্কালে দালাল ও স্বাধীনতা বিরোধীদের সমর্থন পেতে ন্যাপ (ভাসানী) এবং আতাউর রহমানের জাতীয় লীগসহ আওয়ামী বিরোধী পিকিংপন্থী জোট নির্বাচনের আগেই দালালদের মুক্তি দাবী করে । এ সময় মাওলানা ভাসানী হুমকি দেন যে, ১৯৭২ সালের ৩১ শে ডিসেম্বরের মধ্যে দালাল আইন বাতিল না করলে তিনি দূর্বার আন্দলোন গড়ে তুলবেন”

বঙ্গবন্ধুর সাধারন ক্ষমার পর যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তৎকালীন সময়ে দায়ের করা হয় নি তাদের ছাড়া সবার বিচারই বঙ্গবন্ধু নির্মম ভাবে নিহত হবার আগ পর্যন্তই চলছিলো। 

আসুন নীচে তার কয়েকটি প্রমাণ দেখিঃ

১) ইত্তেফাকের একটি রিপোর্টঃ ১৯৭৩ সালের ডিসেম্বর মাসের ৫ তারিখে,

দুইজন আলবদরের যাবজ্জীবন কারাদন্ড

“ঢাকার ৩য় স্পেশাল ট্রাইবুনাল জজ জনাব এস এম মাহমুদ গত শনিবার হত্যার উদ্দেশ্যে অপহরণ করার দায়ে আল বদর মকবুল হোসেন , আয়ুব আলী ও আতিয়ার রহমানকে দোষী সাব্যাস্ত করিয়া যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন । আসামী আতিয়ার রহমান পলাতক বিধায় তাহার গ্রেফতারের দিন হইতে রায় কার্যকরী হইবে” (সংক্ষেপিত)

২) দৈনিক পূর্বদেশের একটি রিপোর্টঃ ১৯৭৪ সালের ২-এপ্রিল

দালালীর দায়ে বরিশালে ১৪ জনের মৃত্যুদন্ড

“বরিশাল জেলার সেশন জজ জনাব আর কে বিশ্বাস মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনীর সাথে সহযোগিতা ও হত্যার অভিযোগে আব্দুল মালেক বেগ সহ আরো ১৪ ব্যাক্তিকে মৃত্যুদন্ডে দন্ডিত করেছেন । আদালতের কার্যবিধিতে বলা হয়েছে ১৯৭১ সালের ২২ শে আগস্ট মুক্তিযুদ্ধ চলাকালে অভিযুক্তরা মেহেদীগঞ্জ থানার ভাষাঞ্চর ইউনিয়নের আওয়ামীলীগের ততকালীন কোষাধ্যক্ষ জবনাব আব্দুল বারী মোল্লার দোকানে চড়াও হয় । তারা আব্দুল বারী মোল্লাকে হত্যা করে ও দোকান লুট করে ।

৩) দৈনিক সংবাদের একটি রিপোর্টঃ ১৯৭৫ সালের ২০ শে এপ্রিল

পাক দালালীর দায়ে দু’জনের যাবজ্জীবন কারাদন্ড

“কুমিল্লা জেলার দায়রা জজ এবং ১ নং বিশেষ আদালতের সভাপতি জনাব কায়সার আলী সম্প্রতি দালালীর দায়ে দু;ব্যাক্তিকে যাবজ্জেবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন । মামলার বিবরণে প্রকাশ শহীদ রফিক উদ্দিন আহমেদ তদানীন্তন পাকিস্তান আর্মির হাবিলদার এবং ময়নামতি ক্যান্টনমেন্টে ছিলেন । ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাক হানাদার বাহিনী বাঙ্গালীদের উপর ঝাঁপিয়ে পড়লে তিনি পালিয়ে এসে কিছু কাল বুড়িচং থানার আরাম আনন্দপুরস্থ তার নিজ বাড়ীতে অবস্থান করেন । পরে তিনি ভারতে চলে যান এবং মুক্তিযুদ্ধের যোগ দেন । কিন্তু দৈহিক অপারগতার দরুণ তিনি আবার নিজ বাড়ীতে ফিরে লুকিয়ে থাকেন । ১৯৭১ সালের ২৩ শে সেপ্টেম্বর কথিত বিবাদীদ্বয় কয়েকজন রাজাকার নিয়ে পাকিস্থানী সেনাবাহিনীর লোকেরা রফিক উদ্দিনের বাড়ী ঘেরাও করে এই বাড়ীর আব্দুর রশিদকে তার ঘর থেকে বের করে আনে । পরে বিবাদী দু’জন সহ পাক হানাদার বাহিনীর বর্বরেরা রফিক উদ্দিনের ঘরের দরজা ভেঙ্গে তাকে বের করে এনে বিবাদী আব্দুল হামিদের সম্মুখে একত্রিত করে উক্ত মামলার সরকার পক্ষের মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং সরাক্র পক্ষের মামলা পরিচালনা করেন সরকারী উকিল কাজী হাচিবুর রহমান । আদালত বিবাদীদেরকে বাংলাদেশ ফৌজদারী দন্ড বিধির ৩৬৪/৩৪ ধারার সাথে রাষ্ট্রপতির আদেশ ৮ এর ১১(এ) মতে দোষী সাব্যাস্ত করেন এবং উপোরোক্ত কারাদন্ডের নির্দেশ দেন” (আসামী দ্বয় হচ্ছেন- আব্দুল হামিদ আজিজুল্লাহ ও আব্দুস সোবাহান । উল্লেক্ষ্য মামলা চলাকালীন সময়ে আব্দুস সোবাহানের মৃত্যু হয় )

উপরের তিনটি পত্রিকার রিপোর্ট দেয়ার মানে হচ্ছে এই , যদি ৩০ শে নভেম্বর ১৯৭৩ সালের সাধারণ ক্ষমাতে সব রাজাকার রা মাফ-ই পেয়ে যেতো , তবে সেই তারিখের পর দুই বছর পর্যন্ত কিভাবে জাজ সাহেব রায় দিলেন বা মামলা চলেছিলো?

কে এই দালাল আইন ১৯৭২ সাল বাদ করে দিয়েছিলেন?

দালাল আইন ১৯৭২, তৎকালীন সামরিক শাসক, রাজাকারদের পেয়ারা দোস্তk জিয়ার নির্দেশে বাতিল করা হয় ১৯৭৫ সালের ৩১ শে ডিসেম্বর। নীচে তার ডকুমেন্টস সহ প্রমাণ দেয়া হোলো- 

 



সকল তথ্য এবং উপাত্ত সহ সাধারণ ক্ষমাজনিত ঘটনাটি নিয়ে যে মিথ্যাচার জামাত, বি এন পি সহ রাজাকারদের সকল শুভাকাঙ্খীরা করে এসেছে এতটি বছর, তার সকল জবাব আজ দিলাম। আশা করি তাদের মিথ্যের জবাব আমি প্রমাণ সহ দিতে পেরেছি।

প্রতিশোধ

নিভৃতে ছোঁয়ে যায় দুষ্ট কীট
তাচ্ছিল্যের স্পর্ধায়
বাসে-ট্রেনে, রাস্তায়
ঘরে-বাইরে আর বিশ্ববিদ্যালয়েল আঙ্গিনায়
এ যেন কামোদ্দীপক হয়েনার চকচকে চোখ
ক্ষিপ্র পৌরুষ্যেল নগ্ন বহিঃপ্রকাশ

অন্ধকার গোহায় নগ্নতায় মত্ত
ভোরের আলোয় উড়ে স্নিগ্ধতায়
কত ফুল নগ্নতার ছোঁবলে 
কুটি-কুটি হয়ে ধুলায় লুটায়।

হে ফুল ঝরে যেয়ো না 
মধুকে বিষাক্ত করে নিতে হবে প্রতিশোধ।

পবিত্র আশূরা উপলক্ষে ২টি রোযা রাখা খাছ সুন্নত

মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন,
صوموا يوم عاشورا وخالفوا فيه اليهود صوموا قبله يوما اوبعده يوما .
অর্থাৎ- “তোমরা আশূরার রোযা রাখো, তবে ইহুদীদের খিলাফ করো। সুতরাং তোমরা আশূরার দিন এবং এর পূর্বের অথবা পরের দিন রোযা রাখো।”
আশূরা উপলক্ষে ২টি রোযা রাখা খাছ সুন্নত। ৯, ১০ অথবা ১০, ১১ তারিখে। অর্থাৎ আশূরার দিনেরটা তো রাখবেই পাশাপাশি ৯ অথবা ১১ তারিখেও রোযা রাখবে।
যেহেতু আশূরার রোযা একটি রাখা মাকরূহ। কারণ, ইহুদীরা আশূরার দিন ১টি রোযা রাখে। ১টি রোযা রাখলে ইহুদীদের সাথে তাশাব্বুহ বা মিল হয়ে যায়।
হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে,
من تشبه بقوم فهو منهم .
অর্থাৎ- “যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে মিল রাখবে তার হাশর-নশর তার সাথেই হবে।”
এর দ্বারা প্রমাণিত হলো যে, মুসলমানদের জন্য কোনো বিষয়েই ইহুদী, মুশরিক, নাছারা তথা বেদ্বীন-বদদ্বীনদেরকে অনুসরণ-অনুকরণ করা জায়িয নেই।

আধুনিক প্রেম

ক্যাফের আড্ডায় এখন একটাই টপিকস-
রোমিও সজলের হয়েছে শুরু নতুন প্রেমের ইনিংস।
পিঠ চাপড়ে বলছে সবাই- ‘সফল হবি এবার।’
নতুন ভাবী আসবে যখন চোখ জুড়াবে সবার।

সজল বলে-‘এইবারেরটা মিষ্টি করে হাসে।’
‘মনটা দারুন কুসুম কোমল- কঠোর হলেই কাঁদে।’
‘কেমনে পেলি? কোথায় দেখা?’- মিতুল হেসে বলে।
‘নিশ্চয়ই দেখা লেকের পাড়ে, চটপটি ফুচকা বা ক্যাফে করণারে?’

‘নারে দোস্তো, এইবারেরটা ম্যানেজ হতে পেইন অনেক গেছে।’
‘শ্যামা সুন্দরীর নাম্বার আমায় শাহেদ এনে দিসে।’
‘লাস্ট ব্রেকআপের ক্ষণিক ব্যাথা শ্যামার ছোয়ায় গেছে।’
‘নিয়েছি শপথ সাক্ষী রেখে চন্দ্র-সূর্য-তারা
আমার জ়ীবনে পড়তে দেব না অন্য মেয়ের ছায়া।’

‘তাহলেই হয়েছে, শ্যামা মেয়েটা পড়েছে একটা ফাঁদে’-
চায়ের ফাঁকে মুখরা রিফাত হঠাত বলে ওঠে।

‘কি যে বলিস, ফাদ কে বলে! আরো স্মার্ট কোন নাম দে 
আজকালকার স্মার্ট জেনারেশন এভাবেই প্রেমে পড়ে।’ 
‘হাল ফ্যাশনের তরুণীপাল চশমা পরে ঘোরে-
আমার মত ছেলের কথায় খুব সহজেই পটে।’
‘ডেট করব, ঘুরব ফিরব, বলব কথা রাতে
কদিন পরই দেখবি আমায় নতুন পাখির সাথে।’

‘কিন্তু দোস্তো, এই বয়সেও কি এমন করা সাজে?’
‘ক'দিন পর যখন করবি প্রেম নতুন মেয়ের সাথে-
ভেবে দেখেছিস শ্যামার তখন মনের অবস্থা কেমন হবে?’

‘তুই কি ভাবিস, শ্যামাও কি ধোয়া তুলসী পাতা! 
এই শ্যামাদের মনেও আছে নতুন স্বাদের আশা।
তাইতো তারা ঘুরে বেড়ায়, পরে স্লিভলেস হাতা
শপিংমল গুলিতো এখন এই মেয়েতে ঠাসা।’

গত ঈদে যখন কিনতে গেলাম- পাঞ্জাবি আর গেঞ্জি
বের হতে থাকা এক মেয়েকে বলতে শুনি-
‘দেখ! দেখ!! জোশ হ্যান্ডসাম, হেভী ম্যানলি।’

সজলের কথার ধরণ দেখে আমরা সবাই হাসি,
পিঠ চাপড়ে দিয়ে বলি- 
‘সজল মামু, ইউ আর ডুইং জাস্ট রাইট’
সন্ধ্যা হয়েছে, বাড়ি যাব, সবাইকে ‘গুডবাই’।

আড্ডার শেষে ফিরছি বাড়ি, হাটছি আপন মনে।
হঠাত ভাবী-এই দুনিয়ায় আরো অনেক শ্যামা-সজল আছে,
প্রেমকে যারা পণ্য বানায় আধুনিকতার নামে।।

শীতে উৎকন্ঠা বাড়ছে ছিন্নমূল মানুষের

এসেছে শীতের আগমনী বার্তা। দিনের বেলা তেমনটা অনুভূত না হলেও রাতের বেলাতে বেশ শীত অনুভূত হয়। ফলে রাতে ঘর থেকে বের হওয়ার সময় সাধারণ পোশাকের সঙ্গে নিতে হচ্ছে অতিরিক্ত গরম কাপড়।

কিন্তু উৎকন্ঠা বাড়ছে নগরীর ছিন্নমূল মানুষগুলোর। যারা রাস্তায় রাত কাটান। ঘুমান ফুটপাতে। থাকেন বস্তিতে। অথবা জীবনের তাগিদে রাতে ব্যস্ত থাকতে হয়।

প্রতি বছর শীত আসলেই যেন তাদের কষ্টের শেষ থাকে না। তীব্র শীতের মধ্যে রাস্তায় ঘুমান এসব ছিন্নমূল মানুষগুলো। পত্র পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হবে। কিন্তু ভাগ্যের কোনও পরিবর্তন হয় না এসব মানুষের।

এই সময়টাতে শীত একটু কম থাকলেও তাদের উৎকষ্টা বেড়ে যাচ্ছে। দিন যত যাবে। বাড়বে তাদের কষ্ট।

কারওয়ান বাজারে কথা হয় ছিন্নমূল মো. আব্দুল জলিল এর সঙ্গে। রাস্তায় ঘুমান। ঘুমাচ্ছিলেন একটি ব্যানার গাঁয়ে দিয়ে।

শীতে কষ্ট হচ্ছে কি-না জানতে চাইলে বলেন, এহোন তো ঠান্ডা কুম (কম)। কয়দিন পর বুঝা যাবো ঠান্ডা কারে কয়।

রাতে কারওয়ান বাজারে মিনকীর কাজ করেন মো. ফজলু মিয়া বলেন, শীতে প্রচুর কষ্ট হয়। কিন্তু কি করা যাবে। কাজ না করলে তো আর পেটে ভাত যাবে না। তাই সব উপেক্ষা করেই কাজ করে যেতে হবে। তবে কাজ একটু কমই হয়।

রাজধানীতে জলিলের মতো ছিন্নমূল মানুষের সংখ্যা কম নয়। যারা রাস্তায় ঘুমান শীত আর ঝড় বৃষ্টি কে মাথায় নিয়ে। তাদের দেখার যেন কেউ নেই। প্রচ- শীতে দু’চারজন ধনাঢ্য ব্যক্তি তাদের জন্য এগিয়ে আসলেও তা সামান্য। তাই দরকার রাষ্ট্রীয় বড় উদ্যোগ।

এদিকে, বুধবার রাতে সরেজমিনে ঢাকার রাস্তা ঘুরে দেখা গেছে, যারাই রাতে বের হচ্ছেন তাদের গায়ে শীতের পোশাক। গাবতলী বাস টার্মিনালে রাজশাহী থেকে আসা জুয়েলের সঙ্গে কথা হয়। তার মতে, দিনে গরম কাপড় না পরতে হলেও রাতে পরতে হয়। তবে এখন হালকা ধরনের কাপড়ে চলে যাচ্ছে। ডিসেম্বরে সে সুযোগ আর থাকবে না।


Please share this with your friend and support them ... or you can join with us. Thanks to read this
Jasmin Akter Jui
Chittagong.

একসাথে একাধিক প্রেম চালিয়ে যাওয়ার সহজ ও নিরাপদ তরিকা....

নেটে পড়ছিলাম হ্যাকিং-এর টিউটোরিয়াল। এক যায়গায় লেখা দেখলাম "হ্যাকিং থেকে বাচার সব চেয়ে কার্যকর উপায় হলো হ্যাকিংটাই শিখে ফেলা।"
কথাটা পড়ার পরেই মনে হলো কম্পিউটার হ্যাকিং এর চেয়েও ভয়াবহ এক রকম হ্যাকিং আছে। সেটা হলো "মন হ্যাকিং"। বলা হয়ে থাকে hacking is not a crime. হ্যা। কম্পিউটার হ্যাকিং এর ক্ষেত্রে কথাটা যায়। কিন্তু মন হ্যাকিং এর ক্ষেত্রে এটা যায় না। বরং এই হ্যাকিংটা হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম ও জঘন্যতম পাপ।

যাই হোক, অই লাইনটার মতো করে বলি, "মন হ্যাকিং থেকে বাচার সব চেয়ে কার্যকর উপায় হলো নিজেই মন হ্যাকিং শিখে ফেলা"।
এই পোস্ট-টা আসলে লেখা হয়েছে এই দৃষ্টিকোন থেকেই।
তাহলে শুরু করা যাক আমাদের টিউটোরিয়াল।


মালটিপল রিলেশন কি?
উত্তরঃ মান ও হুশ-এর অভাবে একই সময়ে একাধিক ছেলে/মেয়ের সাথে প্রেম চালিয়ে(প্রতারনার সাথে) যাওয়াকে বলা হয়ে থাকে মালটিপল রিলেশন।
উদাহারণঃ মেয়ে ১ প্রেম করছে ছেলে ১ এর সাথে। হঠাৎ করে মেয়ে ১ ছেলে ২ এর সাথে প্রেম করা ডেটিং-এ যাওয়া শুরু করলো। এই অবস্থাকে বলা হয়ে থাকে মাল্টিপল রিলেশন।

কেনো মানুষ মাল্টিপল রিলেশনে জড়ায়ঃ
১। পার্সোনালিটি ডিজঅর্ডার।
২। যথাযথ পারিবারিক শিক্ষার অভাব।
৩। নৈতিক শিক্ষার অভাব।
৪। বিকৃত মানষিকতা।
৫। চারিত্রিক অধঃপতন।

প্রথম ধাপঃ
এই ধাপে আপনাকে কিছু ব্যাপার একদম ঝেড়ে ফেলে দিতে হবে। ব্যাপারগুলো হলোঃ
> আত্মসম্মানবোধ
> মনুষত্ব
> বিবেকবোধ
> মান+হুশ
> লজ্জা



দ্বিতীয় ধাপঃ
এই ধাপে আপনাকে কিছু ব্যাপার অর্জন করতে হবে। ব্যাপারগুলো হলোঃ
> পৈশাচিকতা
> মিথ্যা বলার অপূর্ব ক্ষমতা
> প্রতারণা করতে একটুও কেপে উঠেনা এরকম একটা হার্ট
> অসম্ভবরকম চতুর বুদ্ধি
> কান্নাকাটি করার ক্ষমতা(মেয়েদের ক্ষেত্রে)
> স্ট্রিক্টলি কিছু বলে ফেলার ক্ষমতা(ছেলেদের ক্ষেত্রে)
> অভিনয় করার অপূর্ব গুন।
> ইমোশোনালী ব্ল্যাকমেইল করায় অসম্ভব দক্ষতা।
> ভন্ডামি।

পার্টনার নির্বাচন-
এই ধাপে আপনাকে নিচের সতর্কতাগুলো অনুসরণ করত হবে।
> প্রথমেই নির্বাচন করুন দু-জন ভালো মানুষ।
> কারণ ভালো মানুষরা সবাইকে ভালো মনে করে।
> আপনার মতো কুৎসিত চিন্তাভাবনার কেউ হলে সমস্যা। পার্টনার কুৎসিত/লম্পট হলে আপনার লাম্পট্যও(সরি, আপনার জন্য এর চেয়ে সভ্য কোন শব্দ আমি খোজে পাচ্ছি না) ধরা পড়ার চান্স থাকবে বেশি।




বাড়তি সতর্কতা
> দুজন পার্টনার যাতে একে অপরের পরিচিত না হয়।
> পরিচিত হলে বিরাট বিপদ। এ ক্ষেত্রে এমন ব্যাবস্থা করুন যাতে তাদের দুজনের দেখা বা কথা না হয়।

জটিলতা মোকাবেলা
এই ধাপটা হচ্ছে সব চেয়ে ভয়ংকর ও গুরত্বপূর্ন ধাপ। এই ধাপের নির্ভর করছে অনেক কিছু।
স্বাভাবিকভাবেই দুই পার্টনারের কাছ থেকে শুনবেন অসংখ্য প্রশ্ন। এই ধাপে আপনাকে কমন কিছু প্রশ্ন ও সেইসব প্রশ্নের উত্তর সম্পর্কে ধারণা দেয়া হলোঃ


প্রশ্নঃ ঐ ছেলে/মেয়ের সাথে তোমার এতো কি?
উত্তরঃ ঐ ছেলে/মেয়ে আমার ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড। মহা আপনা বান্ধব।(কন্ঠে কনফিডেন্স ঝরে পড়বে)

প্রশ্নঃ তোমার বয়/গার্ল ফ্রেন্ডের থেকে ঐ ছেলে/মেয়েকে প্রাধান্য দিচ্ছো কেনো?
উত্তরঃ তোমার কারনে আমি একটা ফ্রেন্ডশিপও রাখতে পারবো না? ছিহহহ(হ এর উপর জোর দিন)। তুমি এতো খারাপ? তোমার মন এতো ছোট?(আহা! আপনার মন বিরাট বড়। এক মনে কতোজনকে যায়গা দিতে পারেন। মাশআল্লাহ!)

প্রশ্নঃ ঐ ছেলে/মেয়েকে আমাদের রিলেশনের কথা জানাচ্ছো না কেনো?
উত্তরঃ আমি কেনো তাকে আমার ব্যাক্তিগত ব্যাপারে জানাবো?(উলে বাবা!)

প্রশ্নঃ দুনিয়ার সবাইকে জানাচ্ছো। ওকে জানাতে সমস্যা কি?
উত্তরঃ কান্নাকাটি(কারণ এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই)

প্রশ্নঃ ঐ ছেলে/মেয়ের সাথে যোগাযোগ কমাবা?
উত্তরঃ কমাবো।(হা হা!)
স্বাভাবিকভাবেই আপনি যোগাযোগ কমাতে পারবেন না। তখন আবার প্রশ্নের মুখোমুখি হবেন।


প্রশ্নঃ তুমি কাকে চাও? আমাকে না তোমার ফ্রেন্ডকে?
উত্তরঃ ছিহ। তুমি আমাকে সন্দেহ করো? (ন্দ এর উপর জোর দিয়ে)

প্রশ্নঃ প্লিজ, সব কিছু ক্লিয়ার করো। আমি পেইনে আছি।
উত্তরঃ তুমি আমাকে লম্পট/প্রস্টিটিউট মনে করো?(খেয়াল করে দেখুন। আপনি নিজেই কিন্তু নিজেকে লম্পট/প্রস্টিটিউট হিসেবে স্বিকৃতি দিচ্ছেন। হা হা হা)

প্রশ্নঃ ঐ ছেলে/মেয়ের সাথে ফোনে কথা হয় তোমার?
উত্তরঃ নাহ। ওকে আমি ব্লক করবো পরে। টাকা ভরে নেই ফোনে।(আরে ধুর। ব্লক করতে হবে না। টাকা ভরে আবার রোমান্টিক কথোপকথন শুরু করবেন। ব্লক করতে যাবেন কেনো?)


এক পর্যায়ে দুই পার্টনারই আপনাকে চাপ দিবে। ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে তৃতীয় ছেলে/মেয়েকে বাদ দেয়ার জন্য।
এই ধাপটার আপনার জন্য বড় একটা চ্যালেঞ্জ। আপনি কাকে বাদ দিবেন?
সিদ্ধান্ত নিন নিচের ব্যাপারগুলো উপর ভিত্তি করে।
- কে আপনার জন্য বেশি ডেডিকেটেড?
- কে আপনি যাই করবেন তা মেনে নিবে?
- কে আপনার সব অন্যায় দেখেও বেশিরভাগ সময় বিশ্বাসের উপর জোর দিয়ে ভুলে যায় সব?
- কাকে আপনি সব চেয়ে ইজিলি ইউজ করতে পারেন?
উত্তর যার পক্ষে যাবে তাকেই ফ্রেন্ডলিস্ট থেকে কাটুন।

পরবর্তিতে যুক্তি দেখানঃ
- এই জানো? আমার ভাইয়া না আমার ফেসবুক মনিটরিং করে।
- তুমি আমাকে লাইফে চাও নাকি ফেসবুকে চাও?
- ছিহ! আমাকে পাওয়ার জন্য ফেসবুক থেকে কাটতে পারবা না? এই তোমার ভালোবাসা?
কি বললেন? জঘন্য মিথ্যা আর প্রতারনার জন্য তীব্র অপরাধবোধ সৃষ্টি হবে? আরে ধুর। "অপরাধবোধ" শব্দটা কেবল মানুষের সাথেই যায়। সৌভাগ্যজনকভাবে আপনি এটা অনুভব করে কষ্ট পাবেন না। কারণ আপনার মাঝে ন্যুনতম মনুষত্বও নেই(সরি টু স্যা)।

মোবাইল সংক্রান্ত ঝামেলাঃ
যেহেতু একসাথে একাধিক প্রেম করছেন তাই বিভিন্ন সময় আপনাকে ফোনে কথা চালিয়ে যেতে হবে। কল ওয়েটিং কিংবা বিজি রাখলে সমস্যা হতে পারে। তাই বিজি ডাইভার্ট করে রাখুন।
এক পার্টনারের সাথে কথা বলার সময় অন্য পার্টনার ট্রাই করবে। পরবর্তিতে প্রশ্নের সম্মুখিন হবেন। সমস্যা নেই। উত্তর আছে রেডিমেইড।
- আরে ধুর! মা ফোন করেছিলেন।
- কথা বলছিলাম ফুপাতো বোনের চাচার ছোট মেয়ের দাদার আপন ছেলের সাথে(প্রায় ঘন্টা খানেক কথা বলছিলেন কিন্তু)
- আমার টিচার ফোন করেছিলেন।
- নোট বুঝে নিচ্ছিলাম।
ইত্যাদি ইত্যাদি...।


ডেটিং সংক্রান্ত ঝামেলাঃ
যেহেতু দুই যায়গায় করছেন প্রেম সেহেতু ডেটিং-এও যেতে হবে। একজনের সাথে ডেটিং-এ যাওয়ার পর অন্যজনকে বুঝ দিতে পারেন এভাবেঃ
- এই আজকে না আব্বুর অফিসে যাবো। তুমি এর মাঝে আমাকে ফোন দিও না।
- এখন যাবো অগ্রনী ব্যাংকে। ওখানে ক্রেডিট কার্ড সংক্রান্ত ঝামেলা আছে কিছু আমার।
- একটু শপিং-এ যাচ্ছি।
- বাংলাদেশ ব্যাংকে যাবো। কাজ আছে।

নির্লজ্জ্বতা আর নষ্টামীর সব সীমা অতিক্রম করুন এভাবেঃ
- এক পার্টনারকে বলুন অন্য পার্টনার আপনার রিলেশনে ঝামেলা করছে।
- এক পার্টনারের কাছ থেকে এস এম এস নিয়ে অন্য পার্টনারকে খুশি করুন।
- ফেসবুকে অপেনলি চালিয়ে যান দুইটা প্রেম।
- কেউ কিছু বললে চোখ বন্ধ করে অস্বীকার করুন সব।

আনুসাঙ্গিক ঝামেলা মোকাবেলাঃ
ফেসবুকে আপনার লাম্পট্য দেখবে অনেকেই। পার্টনারের ভাই ব্রাদাররা সেটা দেখে আপনাকে ভালো রকম সন্দেহ করবে। অনেকে বলবে অনেক কথা। আপনার ওসব গায়ে মাখলে চলবে না। হাজার হোক আত্মসম্মানবোধ তো আপনার নেই! যাই হোক এই পরিস্থিতি ট্যাকল করবেন এভাবেঃ
- ও আমাকে এরকম কথা বললো। আমি নাকি দুইটা প্রেম করি। ওকে ব্লক করো।
- তোমার সাথে রিলেশন রাখবো না। তোমার পরিচিতরা আমাকে নিয়ে কথা বলে।
সোজা কথা যতরকম মিথ্যা বলা যায় বলে যেতে হবে।


ইমোশোনাল ব্ল্যাক মেইল
ইমোশোনাল ব্ল্যাকমেইল একটা গুরত্বপূর্ন পর্যায়। এ পর্যায়ে বলতে পারেন নিচের কথাগুলো।
- আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি টেরাকের নিচে লাফ দিমু।
- আজই আমি হাত কেটে ফেলবো। আউউউউউউউউউ... কেটে ফেলেছি তিন চতুর্থাংশ।(এই হাত আবার আপনাকে আবার পরের দিন কাটতে হবে কিন্তু। এক হাত যে কয়বার কাটতে হবে! আল্লাহ মালুম।)
- আমার জ্বর। আহা। উহু। সারারাত তোমার কথা চিন্তা করি।
- আমি কি তোমাকে কম ভালোবাসছিলাম?
- আমি ছাদ থেকে লাফ দেবো।


অভিনয়ঃ
এই ধাপটাও গুরত্বপূর্ন। কারণ যা সত্যি সেটাকে প্রমান করতে হয় না। যা মিথ্যা সেটাকেই প্রমান করতে হয়। আসুন কিছু অভিনয় শিখে নেই।
- আপনি ইচ্ছামতো অন্যের সাথে ডেটিং-এ যাচ্ছেন। সেটা কোন সমস্যা না। কিন্তু আপনার পার্টনারের মাঝে সন্দেহজনক(আসলে সেটা কিছুই নয়, আপনি নিজেও জানেন সেটা। অথবা এমনও হতে পারে, আপনি নিজে যেমন সবাইকে তাই মনে করেন) কিছু দেখলে সেটাকে চেপে ধরুন। তিলকে বানিয়ে ফেলুন তাল। ওটা নিয়ে প্যাচাতে থাকুন। কৃতৃমভাবে হলেও বুঝান "আইলাভু"।
- ফোনে জানান, তোমার দেয়া কষ্ট পেয়ে আমি অসুস্থ হয়ে গেছি। কাল সারা রাত পিজিতে ছিলাম।
- বলুন, তোমাকে ভালোবেসে এই মাত্র ২০ টা ঘুমের অষুধ খেয়েছি(লুলজ)
- পার্টনারকে চাপের মধ্যে রাখার জন্য দিনে ২৪ ঘন্টার মধ্যে ২৩ ঘন্টাই অসুস্থ থাকার ভান করুন।
- আপনার মেকি প্রেমকে বিশ্বাসযোগ্য করতে জানান, "আমাদের রিলেশনের কথা ফ্যামিলিকে জানিয়েছি"। পার্টনার ভাববে, "বাপ্রে! কি সাংঘাতিক পিরিতি"


ধরা পড়ে যাবার পরে(ধরা দেবেন না কিন্তু; ধরা পড়বেন। আপনি কি এতো বোকা না কি যে ধরা দিবেন? হুহু!)
"এক দিন তুমি পড়বে ধরা রে বন্ধু" এই গানটার মতোই ধরা পড়ে যাবেন একদিন। তখন? আপনার লাম্পট্যের কথা জেনে যাবে সবাই। পরিস্থিতি তখন অনেকটাই আপনার আওতার বাইরে। কি করবেন এখন?

আলাদা আলাদা ভাবে দুই পার্টনারকে সময় দিন।
- (হাউ মাউ করে কান্নাকাটি করে)। আমি পা ফস্কে ফেলেছি। ফিরতে চাই। (মাগনা উপদেশঃ first deserve then desire)
- শেষ পর্যন্ত আমি তোমাকে চাইছিলাম।
- ওর সাথে ডেট-এ গেলেও আসলে আমার চিন্তা চেতনায় কেবল তুমিই ছিলা।

** বিদ্রঃ দুই পার্টনারকেই এটা বলতে হবে। মানে হাতে রাখতে হবে দুইজনকেই।

পার্টনার তখন অনেক সচেতন। সে আর ভুল করতে রাজি না। ইমোশোন হয়েছে অনেক। এবার সে আপনাকে বলতে পারে-
- সরি। এবার ফিরে আসতে চাইলে ঐ ছেলে/মেয়েকে ব্লক করতে হবে। পারবা?
কিন্তু আপনি তো মহা ধুরন্দর। এইবারও পিছলাবেন। বলতে পারেন নিচের কথাগুলো।
- দেখো সেও ভালো ছেলে। তাকে কিভাবে ব্লক করবো?
পার্টনারঃ আচ্ছা তাহলে আমি ঐ ছেলে/মেয়ের সাথে কথা বলবো এবার। সব জানিয়ে আবার তোমাকে ফিরিয়ে নেবো।
- না। (কান্নাকাটি)

দুই যায়গায়ই এই কথোপকথন চালিয়ে যাবেন।


ধরা পড়ে যাবার পর স্বাভাবিকভাবেই চারদিকে ছিঃ ছিঃ রব উঠবে। অনেকেই অনেক কথা বলবে। জাতীয় পত্রিকায়ও হাসাহাসি হতে পারে আপনাকে নিয়ে। এসব শুনে আপনার কুম্ভকর্নের ঘুমে থাকা আত্মসম্মানবোধ হঠাৎ জেগে উঠবে ক্ষনিকের জন্য। অভিমানের স্বরে বলবেনঃ
- ওমুক আমাকে নিয়ে খারাপ কথা বলে। তাই অমুক খারাপ।(আসলে খারাপ কে?)
- তমুক আমার চরিত্র নিয়ে কথা বলে। আমার চরিত্র খারাপ হলেই কি প্রশ্ন তুলতে হবে? তমুকও বদ।
- ছিহ! এভাবে সবাই হাটে হাড়ি ভাঙ্গে?

এক পর্যায়ে পার্টনার অথবা পার্টনারদ্বয় বুঝে যাবে আপনি কি। মুখোশ উন্মোচিত হবে আপনার। আপনার সাথে দুরত্ব সৃষ্টি করবে সে/তারা।

সব শেষে "এই তোমার ভালোবাসা?" বলে আপনি ফুটে যান।
"চোরের মা-র বড় গলা" কথাটাকে মনে করুন। আপনাকেও এমন হতে হবে। গলার সাউন্ড কমানো যাবে না একদম। উচু স্বরের কথা দিয়ে নিজের লাম্পট্যকে ঢেকে রাখার চেষ্টা করে যান।


ও হ্যা। পুংটা ছেলেপেলে আপনাদের মতো মানুষের মুখোশ উন্মোচন করে এরকম পোস্ট দিয়ে দিতে পারে।
পোস্ট দেখে মুখ কুচকে বলুন ছিহ(যথারীতি হ-এর উপর জোর দিয়ে)। তারপর খেয়াল করে দেখুন "ছিহ"টা আপনার দিকেই ছুটে আসছে।
তারপর কনফিডেন্স এর সাথে বলুন "আমার লাইফ নষ্ট করতে পারবে না কেউ"(ফর ইউর কাইন্ড ইনফরম্যাশন, পচা আলুকে আর পচানো যায় না। সুতরাং কেউ আপনার লাইফ নষ্ট করছে না। বরং এই পোস্টটাকে ধরে নিন পচা আলুর জন্য এক বোতল ফরমালিন হিসেবে)

গল্পিতা

গল্পিতা-১
শ্যামলী পাল অথবা ধলাই নদী

শ্যামলী পাল আমার স্কুলবেলার সহপাঠী ছিল। সে খুব রঙিন রঙিন জামা পড়ে স্কুলে আসতো। লাল অথবা গোলাপী। আর লতাপাতা আঁকা হরেক রকমের জামা। খুব শৈশবের স্মৃতি মনে নেই। তবে তৃতীয় চতুর্থ শ্রেণি থেকে তাকে এভাবেই দেখে এসেছি মনে হয়। তারপর আরও একটু উপরের ক্লাশে উঠলে সে মুখ খুব লাল করে রাখত মনে পড়ে। পান খেয়ে অথবা লিপিস্টিক দিয়ে। তার গালগুলো ছিল গোলাপী আর ফুলা ফুলা। খুব গাল ফুলিয়ে মাথার বেণী দুলিয়ে কথা বলত। মুগ্ধ হয়ে যেতাম। তারপর কখন সে ক্লাশ থেকে হারিয়ে গেল মনেই করতে পারিনে। আমিও দূরের শহরে পড়তে চলে গেলাম।তবে মাঝে মাঝে বাড়ি গেলে তার গল্প শুনতে পেতাম। এই বিয়ে হয়ে গেছে.. ঐ গ্রামে থাকে এইসব। কিন্তু কোন গ্রামে মনে রাখার গরজ বোধ করিনি।
আমার বাড়ির পশ্চিমে নীল মির্তিঙ্গা পাহড়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে অছে যে গাঁ সেখাইেন ছিল তাদের বাড়ি। তাদের গাঁ ঘেষে চলে গেছে ধলাই নদী। শৈশবে তাকে প্রথম যেদিন দেখি বিষ্ময়ে অবাক মানি। কী প্রমত্তা। যৌবনের ঘোলা জল নিয়ে কী সমারোহে পাহারের পাদদেশ দিয়ে শ্যামলীদের গাঁ ঘেসে বয়ে চলেছে। শ্যামলীর মতো গাল ফুলিয়ে,জলের বেণী দোলাতে দোলাতে। তারপর ফিরে আসি বাড়ি। সেখান থেকে শহরে। শহর থেকে আরো আরো শহরে। সেখানে আরো কত কত নদী। পদ্মা,যমুনা, হাডসন,টেমস, আরো কত কত নদী। প্রমত্তা নায়গ্রাকেও দেখি। কত কত সহপাঠী পাই- ড্যানী, সোহানী, মাগফুরা,সুলতানা নক্ষত্রের মতো জ্বল জ্বলে নাম। তাদের কত কত রূপ যৌবন। শ্যামলী অথবা ধলাই কাউকেই মনে পড়ে না। বহুদিন পর এইবার বাড়ি ফিরি। স্ত্রী বলেন, তোমাদের নদী দেখতে যাবো। আমার মনে পড়ে আমাদের একটি নদীও আছে। স্ত্রী, ছেলে-মেয়েসহ আমি এক দুপরে নদী দেখতে যাই। সেই শৈশবে দেখা বেণী দুলানো ধলাই নদী। হা! গিয়ে দেখি সে শীর্ণ ধারা এক –বিগত যৌবনা। এবার আর তীওে দাঁড়িয়ে শুধু মুগ্ধ হয়ে দেখতে ইচ্ছে করে না। নেমে পড়ি জামা কাপড় স্ত্রী পুত্র কন্যা সমেত। সে আমাদের খুব শান্তভাবে তার বুকে গ্রহণ করে। সবাই দাপিয়ে বেড়ায়। আমি ভীড়ের, হল্লার ভেতর হঠাৎ একা হয়ে যাই। মনে পড়ে শ্যামলীরে। বিষন্ন বিকেলে বাড়ি ফিরে আমি।রাতে ঠিক করি কাল আবার নদীকে আর শ্যামলীকে গোপনে খুঁজতে যাবো।
পরদিন পড়ন্ত বিকেলে আবার একা একা দেখতে যাই। কী ভেবে নেমে পড়ি জামা কাপড় সমেত। ধলাই আমাকে শান্তভাবে গ্রহণ করে। আমি গলা ডুবিয়ে বসে থাকি। নদীর বাঁকা ¯্রােত বয়ে যেতে থাকে। সন্ধ্যা হলে উঠে পড়ি। উঠে ভেজা কাপড়ে আধো অন্ধকারে মেটো পথধরে হাটতে থাকি- যে পথ গেছে শৈশবের শ্যামলীর গাঁয়। বাঁশঝাড় ঝোপজঙ্গল হঠাৎ দেখি পুরানো কালি বাড়ি। ভয়ে আমার ভেজা গাঁ হিম হয়ে যায়।জনমানব কাউকে দেখি না। হঠাৎ যেন মাটি ফুড়ে আমার সন্মুখে সন্মুখে এক শাদা বুড়ি হাটতে থাকেন। যেতে েেযতে হঠাৎ তিনি থামেন। তারপর মুখ ফিরিয়ে বলেন, কাকে খুঁজো বাবা? আমি বলি শ্যামলীরে। সেতো গেছে বাবা মরে পঞ্চম বাচ্চা হওনের কালে। ঐ যে পেছনে কালি মন্দিরের শ্মশানে তার ছাই ওড়ে। বুড়ি নাই হয়ে যান। আর আমি হু হূ বাতাসের ভেতর কাঁপতে থাকি।

গল্পিতা-২
ইরেজার

শুয়ে ছিলাম সন্ধ্যায়। আমার ৬ বছরের ছেলে খেলা করছিল পাশে। হঠাৎ মনে হল সে কী যেন আমার গায়ে ঘসছে। ঘুম জড়ানো কণ্ঠে বলি কী করছ বাবা? তোমাকে মুছে ফেলছি। ভয়ে আমি অস্থির। না না আমাকে মুছে ফেল না, আমাকে মুছে ফেল না বলে ধড়মড় করে ঊঠে বসি। ছেলেটি আরো উৎসাহ পায়। আমার ডান হাতে ইরেজার চালাতে থাকে। আমি ওয়াদা করতে থাকি- ঠিক আছে আমি আর কখনও তোমার আম্মুর পাশে যাবো না। আমার ছেলেটি তার মায়ের পাশে আমাকে একদম সহ্য করতে পারে না। আমার ওয়াদাতে কাজ হয় না। সে আমার মুখে হাতে এখানে ওখানে ইরেজার চালাতেই থাকে। দেখি সে আমার ডান হাত পুরোটাই মুছে ফেলেছে। আমি আর্তনাদ করে উঠি। বাবা এখন আমার কী হবে? আমি কী করে কবিতা লিখব? আমার তো হাতই নেই! তার মাকে ডাকি। মা বলে ছি বাবা আব্বুকে বিপদে ফেলে না । তাড়াতাড়ি হাত এঁকে দাও। তার একটু মতি হয়। সে কাঠ পেন্সিল নিয়ে আসে। দ্রুত হাত এঁকে দিতে থাকে। সবকিছু ঈশ্বরের মতো যতœ করে আঁকার সময় নেই তার। হয়ত আঁকলো না সবগুলো আঙ্গুল। দিল না হাতের রঙ। তবু হাতখানা তো ফেরৎ পাওয়া গেল। বলি, বাবা আরো কী কী যেন মুছে ফেলেছিলে, এঁকে দাও প্লিজ। তার কি আর হয় সময়। ততোক্ষণে অন্য খেলায় মগ্ন। কিন্তু আমার তো মনে হয় সে আমার মুখের কী কী যেন মুছে ফেলেছিল। হয়ত ভ্রু, কপাল। কাল সকালে আয়নায় দেখতে হবে।

অলির গাড়ি ভাঙচুর

ছবি: উজ্জল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

চট্টগ্রাম আদালত চত্বরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

নারী সাংসদ নিয়ে কটুক্তির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে চট্টগ্রাম আদালত চত্বরে জাতীয় সংসদ পতাকাবাহী তার গাড়িতে ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এ সময় আওয়ামী লীগ ও এলডিপির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ লাঠি চার্জ করে।

আদালত প্রাঙ্গণে এখনও দু’পক্ষ বিক্ষোভ মিছিল করছে। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ অলি আহমেদকে নিরাপত্তা বেস্টনি দিয়ে জেলা আইনজীবী সমিতির অফিসে নিরাপদ আশ্রয়ে রেখেছে।

এই দেশের কৃষক হল বিধবা ভাবী, সব সরকারই তাকে পালাক্রমে ধর্ষন করে যাচ্ছে।

ন্যায্যমূল্য পাচ্ছে না কৃষক, প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৫০০ টাকায়।খরচ ৫৫০টাকা।নাটোর, নওগাঁ, ঈশ্বরদীসহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন। তবে কৃষকেরা বলছেন, ধানের দাম না থাকায় তাঁরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন।

গাইবান্ধায় পাট চাষীরা পাটের উপযুক্ত মূল্য পাচ্ছে না। গত বছরের তুলনায় শ্রমিকের মজুরী বেশী হওয়ায় এবার পাট চাষে খরচ হয়েছে একটু বেশী। গত বছরের চেয়ে পাটের মূল্য এবার কিছুটা কম হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্থ।
আলুর দর পতনের কারণে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলসহ সারা দেশের আলু চাষীরা হতাশ হয়ে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানাচ্ছে। এ সময় কৃষকের একমাত্র অর্থকরী ফসলই হচ্ছে আলু। আলু বিক্রির অর্থ দিয়েই কৃষক বোরো ধান চাষ করবেন। আলু বিক্রি ও ন্যায্য মূল্য না পাওয়ায় বোরো আবাদ বিপর্যয়ের মুখে। বাম্পার ফলন হওয়া সত্ত্বেও দাম ও সংরক্ষণের সুযোগ পাচ্ছে না কৃষক। গত বছর ৩২-৩৫ টাকা দরে খুচরা বাজারে আলু বিক্রি হলেও বর্তমানে সেটি ৮ টাকায় নেমে এসেছে। এর ফলে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। গত বছর এই মধ্যস্বত্বভোগীরা কম দামে আলু কিনে হিমাগারে রেখে ২৬-৩০ টাকায় বিক্রি করেছে।

মাথায় যেন বাজ পড়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষকদের। হাড়ভাঙা খাটুনির ফসল মুলা এখন বিক্রি হচ্ছে বলতে গেলে পানির দরে—প্রতি মণ ২৫ টাকায়। ফলে এক মণ মুলা বিক্রি করে তাঁরা এক কেজি চালও কিনে ঘরে ফিরতে পারছেন না।
কৃষকেরা জানান, এক মাস আগে প্রতি মণ মুলার দাম ছিল এক হাজার ২০০ টাকা। এখন সে মুলা ২৫ টাকা মণ দরেও বিক্রি করা যাচ্ছে না।

সিলেটের পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জে এবার সুপারির বাম্পার ফলন হলেও কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। ফলে সুপারিচাষীরা এবার হতাশ হয়ে পড়েছেন। জানা গেছে, গত মৌসুমে ‘গা’ সুপারির দাম ছিল ৩শ’ থেকে ৪শ’ টাকা। এই সৌমুসে তার দাম ১২০ থেকে ৩শ’ টাকা। এই মূল্যের কারণে সুপারি বিক্রেতাদের মুখে আগের মতো হাসির ঝিলিক আর নেই।

এদিকে ডিজেলের দাম বাড়ায় রংপুর-দিনাজপুর অঞ্চলের বোরো ধান চাষীরা বিপাকে পড়েছেন৷ কারন বোরো ধান চাষ সেচ নির্ভর৷ আর সেচ পাম্পগুলো ডিজেল চালিত৷ ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য ডিজেলে ভর্তুকি দেয়াও বন্ধ আছে৷ তাই কৃষকরা এখন বেশ চিন্তায় আছেন৷

কৃষি বান্ধব মহাজোট সরকার কৃষকের সুবিধার কথা ভেবে ৬০০ টাকার ইউরিয়া সারের দাম বাড়িয়ে ১০০০ টাকা করেছে। সরকার জানিয়েছে তারা ক্ষমতায় আসার পর কৃষকের আয় ১০০ গুন বেড়ে যাওয়ায় তারা এমন সিন্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

অব্যাহত লোডশেডিং, পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতা, দুর্বৃত্তদের বাধা, সেচ প্রকল্প নিয়ে দ্বন্দ্বসহ নানা কারণে বোরো আবাদে সেচ সঙ্কটে পড়েছেন কৃষক। এতে সেচ নিয়ে শঙ্কিত কৃষকরা। গত দু’বছর ধরেই রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলে ফসলের জন্য কাঙ্ক্ষিত বৃষ্টিপাত হয়নি। এ কারণে কৃষককে মুখাপেক্ষী হতে হয়েছে সেচযন্ত্রের ওপর। কিন্তু বিদ্যুতের অভাবে সময়মত জমিতে সেচ দিতেও ব্যর্থ হয়েছেন চাষীরা। ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে অনেকেই রাতের পর রাত গভীর নলকূপের সামনে কাটিয়ে চেষ্টা করেছেন ফসল বাঁচাতে। অতীতের এই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার বোরো চাষের প্রতি কৃষকের অনীহা বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফসল উৎপাদনের মূল উপকরণ বীজ নিয়ে চরম প্রতারণা চলছে কৃষকদের সঙ্গে। চড়াদামে বীজ কিনে কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না কৃষক। অনেক সময় পুরো ফসলই নষ্ট হয়। তারপরও বীজ কোম্পানির কাছে জিম্মি হয়ে আছেন কৃষক।

“বীজ নাই, রুমু কি ! ক্ষ্যাত এবার খিল রাহা ছাড়া উপায় থাকবেনা। আল্লায় মোগো ওপর গজব দেছে। দেওই আর জোয়ারের পানিতে মোগো আমনের বীজ শ্যাষ কইর‌্যা হালাইছে। আউশ আর ইরি ধানতো গ্যাছেই, এহোন আমনের চাষও করতে পারমুনা।” এ কথাগুলো বললেন, বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামের কৃষিজীবী হারুন অর রশিদ হাওলাদার।

বুধবার, ২৩ নভেম্বর, ২০১১

আসুন কিছু Giant Vegetables এর ছবি দেখি

আসুন কিছু Giant Vegetables এর ছবি দেখি:-*:-*:-*:-*

৩১.৭ কেজি ওজনের বাধাকপি

৩৯২ কে জি ওজনের দৈত্য মিষ্টিকুমড়া

১১.৬ কেজি ওজনের আলু

১০ কেজি ওজনের মূলা

৫১ কে জি ওজনের Marrow

৪.৪ পাউন্ড ওজনের সাদা মাশরুম

তুমি একবার বলেই দেখো

১।
মানে না, মন মানে না
একাকী প্রহর যেন কাটে না,
জড়ালে তুমি এ কি মায়ায়
ভাল লাগে না কিছু তুমি হীনা।
তোমার ছোঁয়াতে হৃদয় আলোকিত
তুমি যে আমারই এ জীবন,
ভালবেসে যাবো সারাক্ষণ
হৃদয়ের সবচেয়ে আপন
বেঁচে থাকার এই যে কারণ।

সকাল ১০ টা,
এখনো নাক ডেকে ঘুমাচ্ছে রফিক। গতরাতে সে একফোটাও ঘুমাতে পারে নি। প্রায় রাতেই তার এমন প্রব্লেম হয়। ঘুম না আসলে সারারাত বসে বসে টিভি দেখা কিংবা ফেইসবুকে বসে থাকা এই দুটো কাজ সে করে থাকে। এভাবে সময় চলে যায়। কখন যে ভোর হয়ে যায় টের পায় না সে। সবার ঘুম যখন ভাঙ্গে তখন রফিকের ঘুমের সময় হয়। বাবা মায়ের আদরের সন্তান হলে যা হয় আর কি। তার উপর আবার সে একমাত্র সন্তান। তাই আদরের সীমা নেই যেন! রফিকের বাবা (জামান সাহেব) ছেলেকে কিছু বলতে গেলেই হল। পিছন থেকে মা এসে ছেলের গুণগান গাইতে থাকেন। আর রফিক ও পার পেয়ে যায় এতে। ফলে জামান সাহেবের হার মেনে নেয়া ছাড়া তখন আর কিছু করার থাকে না। আসলে মায়ের আস্কারা পেয়ে পেয়ে ছেলেটা উচ্ছনে গিয়েছে। ছেলেকে নিয়ে তাই জামান সাহেবের চিন্তার অন্ত নেই।
রফিকের যখন ঘুম ভাঙ্গে তখন ঘড়িতে দুপুর সাড়ে ১২ টা বাজে। মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে টেবিলে যখন বসলো নাস্তা খাওয়ার জন্য তখন তার মনে হল আজকে ইউনিভার্সিটিতে সকাল ৯ টা থেকে ক্লাস ছিল। মিস হয়েছে সব ক্লাস। বসে বসে মাথার চুল ছেড়া ছাড়া তার আর কিছু করার নেই। এর থেকেও বড় বেপার হল আজকে একটা কুইজও ছিল। কোনমতেই এই কুইজের মেকাপ স্যার নিবেন না। স্যার যে রাগী! কেউ উনার সামনে জেয়ে কথা বলার সাহস পায় না। আর রফিক তো আউট অফ সিলেবাস।

২।
ভাল লাগে কাশফুল
ছোট ছোট কিছু ভুল,
ভালবাসি তোমার খোপার ফুল।
ভুলে যাওয়া কিছু মুখ
ফিরে পাওয়া কিছু সুখ,
ভালবাসি তোমার ওই মুখ
পৃথিবী ঘুমিয়ে গেলে;
যেয়ো না, একা ফেলে
ভালবেসো নিরবে চিরদিন।

দুপুর ৩ টা বেজে ৩৭ মিনিট,
গান শুনতে শুনতে খুব মাঞ্জা মেরে আজ ক্যাম্পাসে এসেছে রফিক। এই সময়ে সাধারণত খুব বেশি ছাত্র / ছাত্রী থাকে না। কারণ বেশিরভাগেরই ক্লাস শেষ হয়ে যায় দুপুর ৩ টার আগেই। তাতে কি! রফিক এসেছে ঘুড়তে। ক্যাম্পাসে এসে রফিক প্রথমেই যাবে ক্যান্টিনে। এটা তার রুটিন। এমনকি পরীক্ষার সময়েও সেখানে যাওয়া মিস নাই তার। একটা খালি টেবিলে বসেই সে জোরে হাক দিল -
রফিকঃ ওই মামা, কি খবর?
মামাঃ আরে! মামা যে। তা আজকে এত দেরি?
রফিকঃ এই তো, আসতে আসতে দেরি হইয়া গেল।
মামাঃ হ ম ম। তা কি খাইবেন?
রফিকঃ দাও, ১ টা চা, চিনি ২ টা। সাথে বেনসন মারো।
মামাঃ একটা খবর আছে, আপনার লাইগা।
রফিকঃ (সামান্য উৎসাহিত হয়ে) কি খবর? যলদি কও।
মামাঃ মিলি আর অহনা এসেছিল। আপনার খোঁজ়ে ।
রফিকঃ ধুর! যত্তসব। এইটা কোন খবর হইলো?
মামাঃ কি যে কন, মামা। এইটাই তো খবর। তাদেরকে আজকে খুব খুশি খুশি মনে হল।
রফিকঃ ও, আচ্ছা।

৩।
মিলির আর অহনার সাথে রফিকের সম্পর্ক ছিল ৪/৫ বছরের। তারা দুই খালাতো বোন। দুই জনই রফিককে পছন্দ করতো। কিন্তু কেউ জানতো না এই কথা। রফিক যেদিন মিলির সাথে দেখা করতে যেত সেদিন অহনাকে বলতো কাজ আছে। আবার যেদিন অহনার সাথে দেখা করতে যেত সেদিন মিলিকেও একই কথা বলতো। রফিকের সিম ছিল ৩ টা। ফলে দুই জনের সাথে যোগাযোগ রক্ষা করতে রফিকের কোন প্রব্লেম হত না। তবে সে যে দুজনের সাথেই প্রতারণা করছে তা ঠিকই বুঝতে পারতো। তখন যে করার আর কিছু ছিল না তার।
তবে মনের মাঝে রফিকের একটা সংশয় কাজ করতো সবসময়। এই সংশয় থেকেই একদিন ধরা পরে গিয়েছিল মিলির কাছে। তাও আবার যাচ্ছেতাই ভাবে। ঘটনার দিন অহনাকে নিয়ে রফিক চারুকলায় ঘুরতে গিয়েছিল। সেদিন চারুকলায় বেশ শান্ত পরিবেশ বিরাজ করছিল। ভাল একটা জায়গা দেখে তারা বসে গল্প করছিল। কথা বলতে বলতে দুজন বেশ রোমান্টিকতায় ডুবে গিয়েছিল। আশেপাশে কেউ আছে কি না তার তোয়াক্কা দুজনের কেউ করছিল না।
এমন সময় সেই পথ ধরেই যাচ্ছিল মিলি। পথ বলতে চলতে মিলির একটা গাছের দিকে চোখ আটকে গেল। থমকে দাঁড়ালো সে। নিজের চোখকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছিল। কোনরকম নিজেকে সামলে নিয়ে সরাসরি হাজির হল রফিকের সামনে। কিন্তু এ কি!! এ যে অহনা! তার মানে এতদিন তারা একজনকেই ভালবেসে এসেছে। অথচ কেউ বুঝতেই পারে নি!
রফিকঃ এ ...... কি! তু......মি?
মিলিঃ হ্যা, আমি।
অহনাঃ মিলি, তুই এইখানে?
মিলিঃ হ্যা আপু, তোমাদের দেখতে এলাম
অহনাঃ মানে?
মিলিঃ মানে আর কি?
অহনাঃ তোর সাথে পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে............।
মিলিঃ থাক, আপু। আর লাগবে না।
অহনাঃ তুই ওকে চিনিস নাকি?
মিলিঃ চিনবো না আবার! ও একটা ফ্রড।
অহনাঃ তার মানে, তোকেও সে.........।
মিলিঃ হ্যা, ঠিক ধরেছো।
রফিকঃ আসলে, আমি......।।
মিলি, অহনাঃ চুপ! একদন চুপ। ফ্রড একটা। লজ্জা করে না তোমার?

এই কথা বলে মিলি জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল রফিকের গালে। অহনা সাথে সাথেই তার সাথে সম্পর্ক ছেদ করার ঘোষনা দিল। এরপর দুজন একসাথে বিদায় নিল। তাদের দুজনের পথের দিকে উদাস হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কোন কিছু করার ছিল না।

৪।
ক্যান্টিন থেকে বের হতে যাবে এমন সময় মিলি সামনে পরে গেল রফিকের। থমকে দাড়ালো রফিক। পালানোর বা সরে পরারও কোন চান্স নেই এখন।
মিলিঃ কি ব্যপার? আজকে এত সাজগোছ করে আসলা? কাউকে পটাইতে আসছো নাকি?
রফিকঃ নাহ! এমনি (উদাস ভঙ্গিতে)
মিলিঃ তোমার তো আবার কোন ঠিক ঠিকানা নাই কোন কিছুর
রফিকঃ তুমি নাকি আমাকে খোঁজ করেছিলা?
মিলিঃ এটাই তো আমার দুর্ভাগ্য! তোমাকে আমার খোঁজ হয় এখন ও।
রফিকঃ বল, কি কারণ?
মিলিঃ এই নাও বিয়ের কার্ড।
রফিকঃ (হাতে নিয়ে দেখে) দুইটা কেন? কার বিয়ে?
মিলিঃ একটা অহনার, আগামী মাসের ১৪ তারিখ। আর একটা আমার ২৫ তারিখ। তোমাকে দিয়েই কার্ড বিলি করা শুরু করলাম।
এই বলে বিদায় নিল মিলি।
রফিকের মনে হল বুকে ব্যাথা করছে চিন চিন করে। কিন্তু সেটা মিলিকে বুঝতে দিল না। যথাসম্ভব হাসিমুখে রাজি হল বিয়েতে উপস্থিত থাকবে বলে। রফিকের মনে হতে লাগলো এর থেকে মরে যাওয়াতেও হয়ত অনেক সুখ হত।

৫।
অহনার বিয়ের দিন রফিক ঠিক করলো যাবে না সেখানে। তার ইচ্ছে করছিল না বার বার অপমানিত হতে। আর কত! এই চিন্তা থেকেই মোবাইল অফ করে দিল সেদিন সে বিকেল থেকেই। রাতে ঘুম আসছিল না তার। এপাশ ওপাশ করতে করতেই কেটে যাচ্ছিল সময়। বার বার তার কানে একটা গানই ভেসে আসছিল
“আজকে রাতে তুমি অন্যের হবে, ভাবতেই জলে চোখ ভিজে যায়”।
এভাবে করেই কাটিয়ে দিল সে সারারাত।
ভোরে যখন মোবাইল অন করলো সাথে সাথেই মিলির একটা মেসেজ পেলো।
“তুমি বিয়েতে আসো নি কেন? তোমাকে খুব মিস করেছি। আমার বিয়েতে না এলে তোমাকে আমি কখন ও ক্ষমা করবো না”।
রফিক অনেকক্ষণ এই মেসেজটার দিকে তাকিয়ে থাকলো। আর ভাবতে লাগলো আমাকেই কেন সে মিস করবে? আর আমাকেই বা কেন সে তাদের পাশে চাচ্ছে? সবকিছু রফিকের কাছে কেমন যেন ঘোলাটে লাগছে।

৬।
২৫ তারিখ, সন্ধ্যা ৭ টা
যথারীতি ফিটফাট হয়ে রফিক হাজির হল বিয়েবাড়িতে। কিন্তু ওখানে পৌছেই বেশ অবাক হল সে। কোথাও কোন সাজানোর নামগন্ধ নেই। মেহমান ও নেই কোন। বিয়ের সানাই বাজছে না। কিন্তু কেন? নানারকম চিন্তা করতে করতে বাড়ির ভেতর ঢুকে পড়লো কলিং বেল ছাড়াই। বাড়ির ভেতর ঢুকেই সে স্তম্ভিত হয়ে গেল। কারণ মিলি তাকে দেখে হাসছে। তার পাশে বসা অহনা।
মিলি হাত ধরে টেনে সোফায় বসালো রফিককে।
রফিকঃ কি ব্যপার? তোমার না আজকে বিয়ে! তাহলে সবাই কই? কাউকেই তো দেখছি না। তুমি বা রেডি হচ্ছো না কেন?
মিলিঃ (মুচকি মুচকি হেসে) এত প্রশ্নের উত্তর দেয়া যাবে না।
রফিকঃ তাহলে?
মিলিঃ তাহলে কিছু না। আজ কারো বিয়ে নেই।
অহনাঃ খুব অবাক হচ্ছো রফিক? আজকে মিলির বিয়ে না। সে ইচ্ছে করেই একটা প্লান করেছিল তোমাকে পরীক্ষা করবার জন্য।
রফিকঃ (অবাক হয়ে) কী! এসবের মানে কি?
অহনাঃ আসলে ১৪ তারিখ আমার বিয়ে ছিল। তুমি আসো নি।
মিলিঃ আর ইনি হচ্ছেন অহনার হাসবেন্ড।
এতক্ষণ ভদ্রলোককে খেয়াল করে নি রফিক। এখন খেয়াল হল তার। কুশলাদি বিনিময় করে যখন স্থির হল তখন সে জানতে পারলো এটা অহনার হাসবেন্ডের বাড়ি। আর অহনার হাসবেন্ড রফিক সম্পর্ক এ সব কথা মিলি আর অহনার কাছ থেকেই শুনেছেন।
রফিকঃ আমাকে এখানে তাহলে ডাকা হল কেন?
মিলিঃ একটা সত্য জানাতে। তোমার সাথে সম্পর্ক ছেদ করার পর আমার নজর তোমার উপর ছিল। তুমি কই যাও কি কর সব কিছু। খোঁজ নিয়ে জানতেও পেরেছিলাম তুমি কারো সাথে প্রেমেও জরাও নি।
রফিকঃ হ ম ম
মিলিঃ (চোখে চোখ রেখে) আমি তোমাকে আগের মতই ভালবাসি। তুমি কি আমাকে ভালবাসো?
অহনাঃ (হাল্কা কাশি দিয়ে) মেনে নাও,......। মেনে নাও রফিক। এমন সুযোগ আর আসবে না।
রফিক কি করবে ভেবে পাচ্ছে না।

জ্ঞানীরা বলেছেন – “তুমি কাউকে ভালবাসো কি না সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে তোমাকে যে ভালবাসে কিংবা মিস করে সেটাই গুরুত্বপূর্ণ। আর সেই ভালবাসাই প্রকৃত ভালবাসা”।

অধম রফিক আর কি করবে?

মিলির হাত ধরে বললো –
ভালবাসি। ভালবাসি। ভালবাসি -

পৃষ্ঠাসমূহ