শুক্রবার, ২৯ জুন, ২০১২

আপনার আত্মহত্যা করতে মন চাইলে কি করবেন? তবে পড়ুন---




মানুষ বিভিন্ন কারণে আত্মহত্যা করতে উদ্যত হয়। তারা মনে করেন--তারা যে সিদ্ধান্তটি নিয়েছেণ এটি তার নিজের ও আশপাশের মানুষের জন্য ভাল। 

আসলেই কি সত্য? 

না এটা সত্য নয়। 

মনে রাখবেন--আত্মহত্যা করার মত কোন পদক্ষেপ কোন সুস্থ মস্তিস্কের মানুষ নিতে পারেন না। আপনার আত্মহত্যা করার ইচ্ছে করছে মানে আপনি অস্বাভাবিক অবস্থায় আছেন। 

যারা আত্মহত্যা করার কথা ভাবেন--এরা বিশ্বাস করেন কিছুতেই উনি ভাল অবস্থায় আসতে পারবেন না। কেউ উনার আত্মহত্যা থেকে বিরত রাখতে পারবেন না। 

আত্মহত্যা করতে উদ্যত কোন ব্যক্তি তাদের সমস্যার বিষয়েও কাউকে জানান না। একারণে এটা নিজের মধ্যে চাপা থাকে। এক পর্যায়ে এটা আত্মহত্যার মত সিদ্যানন্ত নিতে প্ররোচিত হন। 

মনে রাখবেন --এটা আপনার অসুস্থতা। একবার ভাবুন তো। আপনি যখন অসুস্থ থাকেন তখন কি আপনার সুস্থ হওয়ার ইচ্ছে জাগে না। 

ঠিক তেমনিভাবে আপনার যখন আত্মহত্যা করার ইচ্ছে জাগবে--মনে রাখবেন এটা আপনার একটা অসুস্থতা। এ ব্যাপারেও অনেক চিকিৎসক আছেন। 

তাদের কাছে যান। তারা আপনাকে সাহায্য করবে। সবচেয়ে বড় ব্যাপার এ ব্যাপারে আপনি কোথায় সাহায্যের জন্য যাবেন--এটাও আপনার জানা থাকে না। 

আশপাশে কোন মনচিকিৎসকের কাছে যান। অথবা কাছের বন্ধুর সাথে আপনার বিষয়টি শেয়ার করুন। অথবা কোথাও দল বেধে ঘুরে আসুন। 

দেখবেন। আপনার আগের সিদ্ধান্ত ভুল ছিল। এটা মনে হচ্ছে। 

আপনার আশেপাশে কেউ যদি আত্মহত্যা করার কথা ভাবেন বা আপনাকে বলেন। তবে এ কাজটি উনি যেকোন সময়ই করতে পারেন। 

তাকে সময় দেন। তাকে বুঝান--পৃথিবীর যেকোন ব্যাপারে আপনাকে সে বিশ্বাস করতে পারে এটা বুঝান। 

এতে দেখবেন--সে আপনাকে সব বলবে। এবং আপনারও ভাল লাগবে--এই ভেবে যে আপনি আপনার কাছের মানুষকে অথবা কাউকে আপনি আত্মহত্যা থেকে সরিয়ে এনেছেন।

শেয়ার বাজার ধসে আরও একজনের মৃত্যু !!

শেয়ার বাজার ধসে পুঁজি খুইয়ে ব্রোকার হাউজেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মাশিকুর রহমান সুমন। গতকাল তিনি প্রতিদিনের মতো মার্কেটের খোঁজখবর নিতে বরিশালের ব্রোকার হাউস আইসিবিতে গেলে এ ঘটনা ঘটে। শেয়ার মার্কেটে ৩ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন মাশিকুর রহমান সুমন। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা. মোখলেছুর রহমানের কনিষ্ঠ পুত্র। তার মৃত্যুর সংবাদে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে।
সুমন ডা. মোখলেছুর রহমান ক্লিনিকের পরিচালক ছিলেন। ৪ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। তিনি স্ত্রী, ১ সন্তান রেখে গেছেন। মৃত্যুকালে বয়স ছিল ৪১ বছর। গতকাল সুমন মারা যাওয়ার সময় তার স্ত্রী-পুত্র ছিলেন ঢাকায়। বয়োবৃদ্ধ মাকে দীর্ঘক্ষণ পুত্রের মৃত্যুর সংবাদটি জানানো হয়নি। বৃদ্ধ পিতা পুত্রশোকে যাকে সামনে পেয়েছেন তাকে ধরেই হাউমাউ করে কেঁদেছেন। পিতার আহজারিতে বিহ্বল হয়ে পড়েন উপস্থিত শ’ শ’ মানুষ। ক্লিনিকের চিকিৎসক-কর্মচারীরা তাকে খুব পছন্দ করতেন। তাদের আহাজারিতেও ভারি হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন শেয়ার মাকের্টের তার সহকর্মীরাও।
সুমনের ব্যবসায়িক বন্ধু সৈয়দ মাহামুদ হোসেন চৌধুরী জানান, শেয়ার মার্কেটে তিন কোটির বেশি টাকা লগ্নি ছিল সুমনের। এর মধ্যে বেশির ভাগ শেয়ার ছিল বেক্সি টেক্সের। সম্প্রতি বেক্সি টেক্স বেক্সিমকো লিঃ-এর সঙ্গে একীভূত হলে তার শেয়ারের মূল্য এক-তৃতীয়াংশ কমে যায়। এছাড়া অন্যান্য কোম্পানির শেয়ারেও টাকা হারান তিনি। এ কারণে ব্রোকার হাউসে সবসময় মনমরা হয়ে থাকতেন। গতকাল মৃত্যুর আগে সুমন আক্ষেপ করে বলেছিলেন এর চেয়ে চানাচুর বিক্রিও ভাল। এদিকে জেলা আওয়ামী লীগ সভাপতির পুত্রের মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে। শেবাচিম হাসপাতালে ছুটে যান মেয়র শওকত হোসেন হিরণ। সদর রোডের বাসভবনে ছুটে আসেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছুটে আসেন প্রশাসনের কর্মকর্তারাও। ঢাকা থেকে শোক জানিয়েছেন সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, আওয়ামী লীগ নেতা ও জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার ।

ভিক্ষাবৃত্তি





গতিময় শহুরে রাস্তায় একাকি ভিখারিনি ।
মূল রাস্তা ছেড়ে ফুটপাতের খুব কাছটি ঘেষে;
নর্দমার কোলটি ঘেষে- ভিক্ষার থালা হাতে নতজানু ।
অলস ভঙ্গিতে চলা পথিকের দেয়া কয়েকটি আধূলী, 
ছেড়া নোটে থালায় সেজেছে সংসার ।

থালার মধ্যমনি হয়ে আছেন শ্বাসকষ্টের ওষুদ,
সাথে প্রথিত জসা চিকিৎসকের ছোট্ট প্রেসক্রিপশন ।
বড়ি খাওয়ার নিয়মাবলি, আর বিধিনিষেদের খর্গ ।

নিতান্ত পথিক আমি,শার্ট-পেন্টের পকেট হাতরিয়ে 
ছুড়ে দেই শিকি আধূলি ভিখারিনির থালায় ।
অলস ভঙ্গিতে আবার হাটতে থাকি নিজের গন্তব্যে...
ভাবণায়, থালায় থাকা ওষুধ আর প্রেসক্রিপশন !

আবার ফিরে যাই সেই ভিখারিনির কাছে ।
প্রেসক্রিপশন মোতাবেক কিনে দেই সব ওষুদ,
সাথে কিছু পথ্য ।

দিন কয়েক পর আবার সেই ভিখারিনি;
একই জায়গায়, একই ভঙ্গিমায়, একই থালা,
ওষুদ এবং প্রেসক্রিপশন ।ভিখারিনির পাশ ঘেষে
বসে শুধালাম, ওষুধে বুঝি কাজ করিনি ?
স্মিত হেসে বুড়ির জবাব, বাবা! ওষুদ কাজ করলে 
খাবো কি ?ওষুদে তো আর পেট ভরে না !
আমার ভেতরে দুমরে মুছড়ে আসা শব্দগুলো,
ওষ্ঠ যুগলে এসে থেমে গেল । ফেরার পথে পা বাড়াই ।

স্বপ্নাকাশে রামধনুর অবাক সাত রঙের রঙ্গিন ঘুড়িতে
বেঢপ কলহ,মুহুর্মূহ অনাবৃষ্টি,আর বজ্রের হুংকার !
তবে কি প্রতিনিয়ত স্বপ্নের কথা বলে, আশার প্রেসক্রিপশন
দেখিয়ে একই কায়দায় আমাদের সব কেড়ে নিচ্ছে,
আমাদেরই নির্বাচিত প্রতিনিধিরা ?খরা, জলোচ্ছাস,
বন্যা, আর প্রাকৃতিক দূর্যোগের চিত্র তুলে ধরে কাড়িকাড়ি
বৈদিশিক মূদ্রায় পাহাড় গড়ে তুলছেন আমাদেরই নির্বাচিত 
জন প্রতিনিধিরা ?তবে কি ঋণের বোঝা আর মৌলিক 
অধিকারের প্রশ্নে আমাদের হাতে রইল সেই ভিখারিনির থালা ?
তবে কি ভিক্ষাবৃত্তি আমাদের মানসপটে চিত্রায়িত দেয়াল লিখন ?

অহংকারি মন অনাবীর্য ধানক্ষেতের আইল ধরে হেটে যায় ।
গোধূলী যায়, রাত নামে, সকালের সূর্য মস্ত বড় ভিক্ষার থালা
হয়ে নেমে আসে এই বাংলাদেশে !

মেধাবীরা শিক্ষকতা পেশায় কেন আগ্রহী নয়

বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে এসেছে বা পড়াশোনা করছে এরকম কাউকে ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চায় কিনা? প্রশ্নটি করলে অধিকাংশের ক্ষেত্রে একটা সহি উত্তর আসতে পারে- না। শিক্ষকতা পেশা হিসেবে মহান হলেও এবং এরা হয়তো বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে শিক্ষকতা করলেও, প্রাথমিক এবং মাধ্যমিকে ক্ষেত্রে এই না আসার একটাই কারণ বেতন-ভাতা।

বিষয়টা আলোচনার জন্য সমকালের সাম্প্রতিক প্রতিবেদনটি গুরুত্বপুর্ণ। ২৪ জুন প্রকাশিত পত্রিকাটি ‘শিক্ষকতায় অনীহা মেধাবীদের’ শিরোনামে বলছে দেশের মেধাবী তরুণ-তরুনীরা শিক্ষকতা পেশায় আসতে দিন দিন অনাগ্রহী হয়ে উঠছে। প্রতিবেদনটি বিশেষত: দুটি বিষয়কে কারণ হিসেবে দেখাচ্ছে- কম বেতন ভাতা এবং কম সামাজিক সম্মান ।

প্রতিবেদনটি সাম্প্রতিক হলেও এ বিষয়টি আসলে আমাদের দেশের অনেক আগের সমস্যা। এটা নিয়ে লেখালেখি বা আলোচনা-সমালোচনা এবং একইসঙ্গে সরকারের প্রতিশ্রুতি যে কম হয়েছে তাও নয়। এ পেশায় আসার প্রতিবন্ধকতা হিসেবে যে বিষয়গুলো রয়েছে তা দেখলে সহজেই এটা বলা যায়Ñ অনীহা আসলে মেধাবীদের নয়, বরং সমাজ এবং রাষ্ট্রই মেধাবীদের এই পেশায় আসতে দিচ্ছে না। কোন পেশা যত মহতই হোক তারা দ্বারা যদি কারও পেট না চলে সে পেশায় আসবে না এটাইতো স্বাভাবিক। সমকাল দেখাচ্ছে প্রাথমিক এবং মাধ্যমিকে এবং কলেজ পর্যায়ের প্রারম্ভিক বেতন কাঠামো ৪ থেকে ৮ হাজারের মধ্যে। কলেজ পর্যায়ে কিছুটা বাড়লেও প্রাথমিক এবং মাধ্যমিকে শিক্ষকদের খুবই অল্প টাকায় জীবন ধারণ করতে হয়। এর চেয়ে খারাপ ব্যাপার হলো অনেক সময় বেসরকারি শিক্ষকরা ঠিকমতো মাসে মাসে এই কম বেতনটুকু ও পাচ্ছেন না। এবং সাম্প্রতিক সময়ে যেটা দেখা গেছে তারা থাকেন আন্দোলনে, রাস্তায় রাস্তায়, এমনকি আন্দোলনে শিক্ষক মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। এই শিক্ষকতা পেশাকে আমরা যেভাবে অপমানিত অপদস্থ করেছি সেখানে কিভাবে আমরা মেধাবী দক্ষদের দেখার আশা করতে পারি?

আমাদের সরকার, প্রশাসন বরাবরই শিক্ষকদের সঙ্গে প্রতারণা করে গেছেন। তাদের বিষয়ে প্রতিনিয়ত কত কত প্রতিশ্রুতির ফলঝুড়ি শোনা যায়, কাজের কাজ কিছুই হয় না। শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর কথাতো আমরা কম শুনিনি। এটা ঠিক সাম্প্রতিক সময়ে সরকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণী করেছেন আবার রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের ঘোষণা দিয়েছেন। এগুলো আসলে খুবই সামান্য। দেখতে হবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা গোটা বিদ্যালয় সংখ্যার তুলনায় খুবই নগন্য; যেখানে মোট ১৯ হাজার ৪০ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সরকারি বিদ্যালয় সংখ্যা মাত্র ৩১৭। আবার ধরা যাক রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ হবে কিন্তু জাতীয়করণকৃত বিদ্যালয়ের সুযোগ সুবিধাইতো নাই। এর বাইরেও কলেজ শিক্ষকদের সুযোগ সুবিধাও তেমন নেই এমনকি বিসিএসের অন্যান্য ক্যাডারের তুলনায় শিক্ষা ক্যাডারের সুযোগ-সুবিধা যেকোন মূল্যে কম।

অথচ গোটা দুনিয়া শিক্ষকদের জন্য বিনিয়োগে ব্যস্ত। ফলে সেখানে তারা ঠিকই মেধাবী আর দক্ষদের শিক্ষক হিসেবে পাচ্ছেন, সেখানে শিক্ষার মান ভালো। সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রাথমিক, মাধ্যমিক, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা, সুযোগ সুবিধার মধ্যে যে আকাশ-পাতাল ফারাক তা কোথাও নেই। ভারতে শিক্ষকদের বেতন বাংলাদেশের দ্বিগুণেরও বেশি। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী প্রত্যেকটি দেশেই শিক্ষকদের বেতন বেশি। আর উন্নত বিশ্বের চিত্র worldsalaries.org দেখাচ্ছে, আমেরিকার একজন শিক্ষক মাসে গড়ে পান বাংলাদেশী টাকায় প্রায় ৪ লাখ টাকা, ইংল্যান্ডের শিক্ষক পান সাড়ে ৩ লাখের মতো, জার্মানির শিক্ষকের বেতন সাড়ে ৪ লাখ প্রায় আর জাপানের শিক্ষকদের বেতনও সাড়ে ৩ লাখের বেশি। এসব দেশের শিক্ষকদের বেতনের একটা অংশ কেটে রাখা হয় এবং শিক্ষকদের কাজের সময় নির্ধারণ করা হয় সপ্তাহে ৩২ থেকে ৪০ ঘণ্টা।

এতসবের পরেও মেধাবী কিংবা দক্ষরা আমাদের দেশে শিক্ষকতা পেশায় যে একেবারে আসছেন না তা নয়। আসলেও বাস্তবতা দেখে তাদের চাকরিতে জব সেটিসফেকশন আসার কথা নয় আর কর্মে অতৃপ্তি নিয়ে শিক্ষকতা যিনি করবেন, তিনি কখনোই মানসম্মত শিক্ষক হতে পারেননা।

এর জন্য আমরাই মানে আমাদের সরকার, রাষ্ট্রই দায়ী যে কথাটি আগেও এসেছে। সবাই শিক্ষকদের ভালোভাবে জীবন ধারণের সুযোগ সুবিধা না দিলেও শিক্ষার গুণগান ভালোই গান। অথচ দিন দিন শিক্ষকতা পেশায় মেধাবীদের সংখ্যা কমে গেলে আমাদের শিক্ষার অবস্থা যা আছে আরও শোচনীয় হবে। ভালো, দক্ষ শিক্ষক ছাড়া যত তোড়তোড়ই করা হোক না কেন কাজের কাজ কিছুই হবে না।

বৃষ্টি, সিগারেট ও এসএমএস

মা তুমি বড্ড বেশি চিন্তা করছ আমাকে নিয়ে । আমিতো আর বাঁচ্চা না , এখন তোমার ছেলে ভার্সিটিতে পড়ে বুঝলে ! শুধু শুধু টেনশন করে বিপি লো করছো । এখন রাখছি বিকেলে আবার কল দিবো । ঠিক সময়ে ঔষুধ খেও কিন্তু বাই বাই....

ধুর এই বৃষ্টি আর ভাল্লাগেনা । আজকেও ক্লাস মিস হবে । মিথিলাকে একটা ফোন করি । রিং রিং... কি ব্যাপার ফোন ধরছে না কেন.... উফফ এই মেয়েটাও না ফোনটা ওলওয়েজ সাইলেন্ট করে রাখে ।

ঐ মামা পরোটা পুড়লো কেমনে ? এমনিতেই মেজাজটা খারাপ এটা হাটাও..আজ চা খাবো না । ক্লাস মিস হয়ে যাবে, যা বৃষ্টি ভিজেই যাই কিনা কে জানে ।


>ঐ নিলয়!! দোস্ত কিরে তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না । নিউ GF পাইয়া আমগো ভূইলা গেছোস ব্যাটা..
>আরে না তোরা হইছো জানের জান...
>হিটলারের ক্লাস ব্যাটারে ঝড় তুফান কিছুই থামায় না...একুরেট টাইমে না ঢুকলেই কেবিসি শুরু কইরা দিবো
>হুম..

পরপর দুটো ক্লাস মিস..ফোনটাও ধরছে না । কি হলো মেয়েটার!

সিগারেট টা বাম হাতে রেখেই চায়ের কাপে চুমুক দিলো নিলয়। আজ তার মন খারাপ দেখেই বুঝা যাচ্ছে। গত চার দিন টানা বৃষ্টি বিলাসে হাটু অব্দি পানি উঠে গেছে রাস্তায় । পানি উঠুক আর সুনামিই আসুক ফুটপাতের খেটে খাওয়া মানুষগুলোর অবসর নেই । নিলয় কখনোই ফুল তো দূরের কথা পেপার পর্যন্ত কিনে না । একি কান্ড আজ হঠ্যাত্‍ ফুল তাও রজনীগন্ধা !!! ( রজনীগন্ধা মিথিলার পচ্ছন্দের খুব ) যাই হোক আকাশ বুঝি শান্ত হলো ফোটাফোটা বৃষ্টি... নিলয় সিগারেটে শেষ টান টা দিয়েই হাটু অব্দি পানির ভিতরেই হাটা শুরু করল রজনীগন্ধা হাতে নিয়ে।

মৌচাক মেস তার । মেসে আজ আবার বুয়া আসেনি । হোটেল না হয় না খেয়েই থাকতে হবে মেসের সবাইকে ।এমন পরিস্থিতির সাথে চিরচেনা নিলয়, না খেয়ে থাকা তার কাছে কোন ব্যাপারই না ।

রাত ৯.৪৫ বৃষ্টির গতি আবার বৃদ্ধি পেল.. সিগারেটা গুজেই ফোন দিল মিখিলাকে । আজ একবারো কথা হয় নি ওর সাথে । টানা চারবার কল করে রিং রিং ছাড়া কিছুই শুনা হল না নিলয়ের । এস এম এস দিলো কিন্তু কোন রিপ্লাই নাই ওপাশ থেকে । নিলয় গম্ভীর মুডে চলে এলো বারান্দা থেকে ।রূমের সবাই তাশ খেলায় মগ্ন । চুপচাপ সুয়ে পড়ল বারবার মোবাইলটার দিকে তাকিয়ে আছে।

ভোর হয়ে এল কিন্তু এস এম এস এর রিপ্লাই এলো না । নিলয় বেশ চিন্তিত হয়ে পড়ল ।মা'র ফোন এসেছে....গতকাল সকালের পর মা'কে একবারো কল করেনি সে।

আজো ভার্সিটিতে মিথিলা নেই । অনিচ্ছাকৃত ভাবেই ক্লাস গুলো করলো নিলয় । মিথিলাকে ফোন দিচ্ছে কিন্তু সেই একই ফলাফল।

গ্রিনরোডে মিথিলার বাড়ি... এখানে এসেই নিলয় জানতে পারে গত পরশু রাতেই বাড়ির সবাই গ্রামের বাড়িতে চলে গেছে ।

আজ নিলয়ের জন্মদিন সকাল থেকে সবাই উইশ করছে ওকে। শুধুই মিথিলা ছাড়া । গত চারদিন মিথিলার সাথে তার কথা হয়নি । সন্ধ্যায় বন্ধুদের নিয়ে ছোটখাটো একটি ফুচকা পার্টি দেয় নিলয় । জন্মদিনের পার্টিতেও মিথালার অভাব নিলয়কে গোমড়া করে দেয়..

রাত ১০.১৭ মুশলধারে বৃষ্টি হচ্ছে। খানিকটা ইচ্ছা করেই ভিজতে বেড়িয়ে পড়ল নিলয়...রাস্তায় পানি স্বাভাবিক অবস্থায় এসেছে.. ভিজতে ভিজতেই চায়ের দোকানে বসে সিগারেট ধরালো... মিথালাকে আজ বড্ড বেশি মিস করছে নিলয়... আবার ফোন দিল কেউ নেই ওপাশে... হাতে সিগারেট নিয়েই মেসের উদ্দেশ্যে বেড়িয়ে পড়ল নিলয় কিছুটা মনমরা হয়েই...

ফুল স্পিডে এগিয়ে আসছে প্রাইভেট কার....বর্ষা দিনে পিছল রাস্তায় ব্রেক ফেল... লোকজনের ভীড়..অর্ধটানা সিগারেট টা ভাসছে... চারপাশটা লালচে..বডিটা পড়ে আছে....রক্তমাথা মোবাইলটায় একটা এসএমএস... "Sorry.. jaan amar phon ta amar kace cilo na..i lovE u..."

মাথায় ফ্লাইওভার ভাংইগা পড়ল বলে (মিলাদে বসতে চাইলে বসতে পারেন)


ঘটনার সময়: জুমার নামায চলাকালে
ব‌হদ্দারহাট ফ্লাইওভার কাজ চলছে দীর্ঘদিন ধরে। 


সবাই ৩ বার সুরা ফাতিহা ও ১ বার ইখলাস পড়ে আসুন নির্মানকারী প্রতিস্ঠানের নামে ইছালে সওয়াব পৌছায়া দেই, আর তাদের গোস্ঠীকে (বলা-মুছিবতের হাত থেকে) উদ্বার করি।

সওয়াব পৌছানোর ঠিকানা: মীর আকতার হোসেন-পারিসা কনস্ট্রাকশন লিমিটেড।

বেবি নাজনীনকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ.....ইভারে আশা করছিলাম এখানে



বরিশালে মেয়র নাইট সংগীত সন্ধ্যায় তারকা শিল্পী বেবী নাজনীনকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে উচ্ছৃঙ্খল দর্শক-শ্রোতা। এ সময় রসিকতার ছলে মঞ্চে উপস্থিত সিটি মেয়র শওকত হোসেন হিরন বলেন, গান শুনে জুতা মারেন, নতুন জুতা মারবেন, পুরান জুতা মারছেন কেন? এ নিয়ে নগরীর অনুষ্ঠানস্থলে হাস্যরসের সৃষ্টি হয়। শুক্রবার রাত পৌনে ৮টায় হাজার হাজার দর্শক-শ্রোতার উপস্থিতিতে মেয়র নাইটের উদ্বোধন ঘোষণা করেন মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি সিটি মেয়র শওকত হোসেন হিরন। এ সময় রংবেরংয়ের আতশবাজিতে আলোকিত এবং প্রকম্পিত হয়ে উঠে বঙ্গবন্ধু উদ্যানের আকাশ। অনুষ্ঠানের শুরুতেই গান পরিবেশন করেন শিল্পী প্রীতম। পরে মঞ্চে আসেন বেবী নাজনীন। তার তৃতীয় গান চলা অবস্থায় মঞ্চে জুতা নিক্ষেপ করেন সামনের সারির এক উচ্ছৃঙ্খল দর্শক শ্রোতা। পরে মেয়র হিরন সবাইকে সংযত থেকে আগত অতিথিদের সম্মান দেখাতে বলেন।

পরকীয়ায় আসক্ত বিবাহিতার পক্ষে সাফাই গাইছেন তারানা হালিম !!!



যে বিবাহিত মহিলা স্বামী থাকা সত্বেও পর পুরুষের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যান স্বভাবতই তিনি চাইবেন না তার স্বামী এটা জানুক,
স্বামীকে নিজ থেকে ত্যাগ না করে হাতে রেখেই এইসব মহিলারা অনৈতিক সম্পর্ক চালিয়ে যান আর ভুলের শুরুটা এভাবেই করেন যার জন্য পরবর্তীতে অনেক বড় মাশুল দিতে হয়, 

অবাক হয়ে লক্ষ করলাম আমাদের মাননীয় সংসদ সদস্যা তারানা হালিম আজকে একটি মতামত-বিশ্লেষণ উপসম্পাদকীয়তে এর পক্ষেই সাফাই গেয়েছেন,তিনি বলেছেন......

"যদি তর্কের খাতিরে ধরে নিই যে, ওই শিক্ষক অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, তাই বলে তাকে নিপীড়ন করার অধিকার তো তার স্বামীর নেই। তিনি স্ত্রীকে ত্যাগ করতে পারতেন। এটা ছিল তার আইনি অধিকার "

বাহ্‌ চমৎকার,অনৈতিক সম্পর্কে জড়িয়ে দিনের পর দিন স্বামীর সাথে দূরত্ব সৃষ্টি করে সংসারে অশান্তি বাড়িয়েই যাবেন তবুও পর পুরুষকে বিছানায় সঙ্গ দেয়ার আগে স্বামীর কাছ থেকে ত্বালাক আদায় করে নিবেন না,অপেক্ষায় থাকবেন কখন স্বামী সবকিছু জানতে পেরে অতিষ্ট হয়ে নিজ থেকে ত্বালাক দেয়,

এভাবে সমস্যা জিইয়ে না রেখে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরা ঐ মহিলাটির ই উচিত হবে স্বামীর সাথে সম্পর্ক ত্যাগ করার যাবতীয় পদক্ষেপ গ্রহন করা,এভাবেই অস্বস্তিকর পরিস্থিতি এমনকি পত্রিকার শিরোনাম হওয়া থেকে এড়িয়ে যাওয়া যেতে পারে। 

নবাব সিরাজউদদৌলা’র বংশধর ; রাজকীয় হীরাঝিল প্রাসাদ থেকে ঢাকা শহরের এক ছোট্ট ফ্ল্যাটে!!!!!

মুর্শিদাবাদ থেকে ঢাকা। রাজকীয় হীরাঝিল প্রাসাদ থেকে ঢাকা শহরের এক ছোট্ট ফ্ল্যাটে বসবাস করছেন নবাব সিরাজউদদৌলার নবম বংশধরেরা। একদা বাংলা, বিহার, ওড়িশার আকাশ বাতাস কেঁপে উঠতো যাদের হুংকারে, ভাগিরথীর তীরে মুর্শিদাবাদ নগরে আলোকোজ্জ্বল মহল সর্বদা সরগরম থাকতো যে দাপুটে নবাবের পদচারণায় সুবে বাংলার সেই শেষ স্বাধীন নবাব সিরাজউদদৌলার বংশধরেরা এখন ঢাকা শহরে বসবাস করছেন লোকচক্ষুর অন্তরালে, নীরবে নিভৃতে। অনেকেই তাদের খবর জানে না, অনেকেই খবর নেয় না। 


নবাব সিরাজউদদৌলা বাঙালি ছিলেন না। বাঙালির আপন ছিলেন, বাঙালির দরদি ছিলেন। তিনি বাংলার ছিলেন না কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। ভালবাসতেন বাংলাকে, বাঙালিকে। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর প্রান্তরে সিরাজের পরাজয় এবং ২রা জুলাই ঘাতকের হাতে তার প্রাণ হারানোর মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায় বহুকালের জন্য। আমাদের এই ঢাকার সঙ্গে আষ্টেপৃষ্ঠে বাধা হয়ে আছে নবাব পরিবারের দুর্দিন, দুঃসময়ের জীবন। সিরাজউদদৌলার মৃত্যুর পর তার প্রিয়তমা স্ত্রী লুৎফুননিসা, একমাত্র শিশু কন্যা উম্মে জোহরা, নানা আলীবর্দী খানের স্ত্রী আশরাফুন্নেসা সহ নবাব পরিবারের নারীদের ৮ বছর বন্দি করে রাখা হয়েছিল বুড়িগঙ্গা পাড়ের জিঞ্জিরা এলাকার একটি প্রাসাদে। স্থানীয় লোকজন ওই জরাজীর্ণ প্রাসাদটিকে এখনও জানে ‘নাগরা’ নামে।

বর্তমানে ঢাকা শহরের খিলক্ষেত এলাকার লেকসিটি কনকর্ড-এর বৈকালী টাওয়ারে বসবাস করছেন নবাব সিরাজউদদৌলার নবম বংশধরেরা। তাদের একজন সৈয়দ গোলাম আব্বাস আরেবের সঙ্গে তার ফ্ল্যাটে বসে কথা হয় এই প্রতিবেদকের। তিনি কাজ করেন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে। বর্তমানে ড. ফজলুল হক সম্পাদিত সাপ্তাহিক পলাশী পত্রিকার সহ সম্পাদকের দায়িত্বে আছেন। ওই বাসাতেই আছেন তার পিতা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী পরিচালক সৈয়দ গোলাম মোস্তাফা। তিনি নবাব সিরাজউদদৌলার ৮ম বংশধর। তার প্রয়াত স্ত্রী সৈয়দা হোসনেআরা বেগম ছিলেন নবাবের স্ত্রী লুৎফুননিসার রক্তের উত্তরাধিকার। এখানেই বাস করছেন তিনি এবং তার ২ ছেলে গোলাম আব্বাস আরেব ও ইমু এবং ২ কন্যা মাসুমা ও মুনমুন।

কিভাবে তারা নবাব সিরাজউদদৌলার বংশধর? বংশতালিকার সে হিসাব দিলেন গোলাম আব্বাস আরেব। ইরান থেকে ভাগ্য অন্বেষণে বাংলায় আসা নবাব আলীবর্দী খানের কোন ছেলে সন্তান ছিল না। তার ছিল ৩ কন্যা। ঘসেটি বেগম, ময়মুনা বেগম ও আমেনা বেগম। আলীবর্দী খানের বড় ভাই হাজী মির্জা আহমেদের ছিল ৩ পুত্র। মুহাম্মদ রেজা, মুহাম্মদ সাঈদ ও মুহাম্মদ জয়েনউদ্দিন। আলীবর্দী খানের ৩ কন্যাকে বিয়ে দেন তার ভাই হাজী আহমেদের ৩ পুত্রের সঙ্গে। মুহাম্মদ রেজার সঙ্গে বিয়ে দেন ঘসেটি বেগমের। মুহাম্মদ সাঈদের সঙ্গে ময়মুনা বেগমের এবং আমেনা বেগমের বিয়ে দেন জয়েনউদ্দিনের সঙ্গে। জয়েনউদ্দিন ও আমেনা বেগমের ৩ ছেলে ও ২ মেয়ে। তাদের বড় সন্তান নবাব সিরাজউদদৌলা, অপর ২ ছেলে হচ্ছেন ইকরামউদদৌলা ও মির্জা মেহেদি। ২ কন্যা আসমাতুন নেসা ও খায়রুন নেসা। নবাব সিরাজউদদৌলা বিয়ে করেন ইরাজ খানের কন্যা লুৎফুননিসাকে। ইরাজ খানের পূর্বপুরুষরা ছিলেন মোঘল দরবারের কর্মকর্তা। সিরাজউদদৌলার একমাত্র কন্যা উম্মে জহুরা বেগম। সিরাজউদদৌলার যখন মৃত্যু হয় তখন উম্মে জহুরা শিশু। সিরাজ কন্যা জহুরা বেগমের বিয়ে হয় সিরাজের ভাই একরামউদদৌলার পুত্র মুরাদউদদৌলার সঙ্গে।

তাদের একমাত্র পুত্র শমসের আলী। তার পুত্র সৈয়দ লুৎফে আলী। তার কোন ছেলে সন্তান ছিল না। তার একমাত্র কন্যা ফাতেমা বেগম। ফাতেমা বেগমের ২ কন্যা হাসমত আরা বেগম ও লুৎফুননিসা বেগম। লুৎফুননিসা নিঃসন্তান। হাসমত আরার ছেলে সৈয়দ জাকির রেজা। তার ছেলে সৈয়দ গোলাম মর্তুজা। সৈয়দ গোলাম মর্তুজার ছেলে এই সৈয়দ গোলাম মোস্তফা। 

ঢাকা শহরে বসবাস করা নবাব সিরাজউদদৌলার বংশধরদের সঙ্গে কথা বলে মনে হয়েছে এখনও কি যেন এক ধরনের অজানা আতঙ্ক তাদের মাঝে। সম্ভবত সে আতঙ্ক থেকেই অন্তর্মুখী প্রচারবিমুখ হয়ে আছেন তারা। মিডিয়াকে এড়িয়ে চলেন, সমাজে নিজেদের পরিচয় লুকিয়ে রাখেন। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মীর জাফরের বংশধররা স্ব-স্ব পরিচয় দিয়ে দাপটে আছেন।

গণতান্ত্রিক সরকার কি জনদরদী? তবে কেন কৃষকরা আজ নিঃস্ব?

 

দেশে প্রতিবছরই বন্যায় ফসল নষ্ট হয়, কৃষক সর্বস্ব হারায়। সরকার কী তার খোঁজ-খবর রেখেছে? প্রাপ্ত তথ্য মতে, স্বল্প মেয়াদী শস্যের আবাদ করে সহজেই বন্যার কবল থেকে বাঁচানো যায়। যেমন কিছু ধান আসে ১০৫ দিন পর, কিছু আসে ১১০ দিন পর, অন্য ধান আসে ৯৫ দিন পর, আবার কিছু আসে ৯০ দিন পর। এখন যদি বন্যা ১২০ দিন পর আসে, তাহলে সে বন্যা ধান ক্ষতি পারবে না। এজন্য সরকারকে আন্তরিক হতে হবে। সরকার যদি হিসাবটা করে দেয়। তাহলে তার আগে ধান লাগানো হলে, উঠানো হলে, এতে আর ধান নষ্ট হবে না।

বন্যার পানিতে তলিয়ে গেছে কুড়িগ্রামের বিস্তীর্ণ এলাকা।


বন্যার পানিতে তলিয়ে গেছে কুড়িগ্রামের বিস্তীর্ণ এলাকা। পানি বাড়তে থাকায় ঘরের টিনের চালাসহ সহায়সম্বল নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে গ্রাম ছাড়ছে মানুষ।

আমার উপর যখন প্রেম এসে পড়ল.. .. ( একটি ভালবাসার গল্প)


মেয়েদের ব্যাপারে আমার তেমন আগ্রহ ছিলনা কোন কালেই। তাই তনু যখন বন্ধুত্বের প্রস্তাব দিল আমি তাতে উৎসাহ দেখালাম না। কেননা আমার চারপাশ দেখে যে অভিজ্ঞতা হয়েছে তাতে বুঝতে পেরেছি কোন তরুনীর বন্ধু হওয়া মোটেও গৌরবের ব্যাপার নয়। মেয়েরা তাদের বন্ধুদের নাকে দড়ি দিয়ে ঘুরাতেই পছন্দ করে। তারপর ব্যবহার শেষে বিগলিত হাসি দিয়ে বলে, তুইতো আমার কেবলী ভাল বন্ধু মাত্র! অথচ দিনের পর দিন গরুর মত খাটানো হয়েছিল বন্ধু নামক বেচারাকে!
তনু কনুদিয়ে হালকা গুতা মেরে বললো, কিরে কি হলো তোর! কি ভাবছিস এত?
ওর দিকে শীতল চোখে তাকিয়ে বললাম, দ্যাখ আমার মোটেও কোন মেয়ের বন্ধু হবার ইচ্ছে নেই।
আমার এই কথাটায় ও মনে হল প্রস্তুত ছিলনা। বিস্মিত দৃষ্টি দিয়ে ও আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমি কোন ভিন গ্রহের প্রানী! কিছুটা স্লেশ মাখানো কণ্ঠে বললো আজব!! ওর হাব-ভাব দেখে মনে হল আমি আফ্রিকার কোন জংগল থেকে এই মাত্র ওর সামনে এসে দাড়িয়েছি। তাৎচ্ছিল্য দেখিয়ে ঠোট বাকিয়ে বললো 
: মামা, তুই আমারে চিনলিনা! জানিস সবুজ হইলে এতক্ষন আমারে কেফসিতে নিয়ে খাওনোর অফার করত! আর আনিসকে আমি বন্ধু না বানানোর পরও সে আমারে কত ফ্লেকিলোড দেয়? 
আমি ওর কথায় তেমন আগ্রহ না দেখিয়ে কিছুটা গ¤ী¢র স্বরে বললাম
ঃ শোন তনু, মামা শব্দটাকে তোরা বেশ স্মাটলি ব্যবহার করতে চাচ্ছিস তাই না? অথচ এটা কয়েক দিন আগেও আমরা রিকসাওয়ালা বাদামওয়ালাদের ডাকতে ব্যবহার করতাম। খবরদার কখনো আমাকে মামা ডাকবি না। আর একটা কথা বলি আমি মোটেও তোর ফেসবুকের ওয়াল নয় যে যখন যা খুশি বলবি। 
আমার এইসব আতেল সুলভ কথা-র্বাতা তনু আমলে নিলনা। বরং করুনা ভরা দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমার খুব অস্বস্থি লাগতেছিল। মেয়েদের দৃষ্টি উপেক্ষা করার সাধ্য খুব কম পুরুষেরই থাকে। আমার খুব ইচ্ছে করছে ওর হাতটা ধরতে কিন্তু আমি তা করলাম না। আমার মনকে, আমার ইচ্ছেকে আমি নিয়ন্ত্রন করলাম। জানিনা কতক্ষন পারতাম তবে সেই পরিক্ষায় আমাকে যেতে হলনা। তার আগেই তনু যথেষ্ট বিরক্তি নিয়ে চলে যাবার জন্য পা বাড়ালো। আমি খেয়াল করলাম কালো জিন্স প্যান্ট এর সাথে সাদা ফতুয়ায় ওরে ভারি সুন্দর লাগছে। ও ওড়না পরে না। ওর রুচিবোধ অতি স্মাটনেস দেখে প্রায়ই আমার মনে হয় মেয়েটা যথেষ্ট বোকা। সুন্দরী মেয়েদের সম্যসা হল তারা প্রতেকেই ভাবে যে পুরো দুনিয়াটা তার পেছনে পেছনে ঘুরছে। তার জন্য সবাই পাগল। এই ধারণা নিয়ে তারা বোকার মত আচরণ করে ঘুরে বেড়ায়। খেয়াল করছি রাগে তার বুক কাঁপছে। আমি তাতে বিচলিত হলাম না। কেননা তনু আমার গার্ল ফেরে- বা প্রেমিকা নয়। ওর রাগকে প্রশয় না দিয়ে বরং নিজেকে কেমন নায়ক নায়ক মনে হচ্ছে। মনে হচ্ছে তনু আবার হয়ত আমার কাছে ফিরে আসবে।
আমি ওর প্রতিক্ষায় বসে আছি। বেশ কিছুক্ষন পর ওর ফিরে এল। লক্ষি মেয়ের মত চুপ করে পাশে বসে পড়ল। কিন্তু ওর চোখে রাজ্যর মেঘ দেখতে পেলাম। আমি কিছু বলতে গেলাম না,পাছে শ্রাবন নামে।
ক্যাম্পাস জুড়ে রঙিন প্রজাপতির মত তরুন-তরুনীরা ঘুড়ে বেড়াচ্ছে। বাতাসে তাদের টুকরো কথা উচ্ছ্বল হাসির শব্দ ভেসে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষন যাবার পর আমি বললাম, 
চকবার খাবি?
তুই কেন খাওয়াবি! তুইতো আমার বয় ফেরে- না, তাইনা?
দিয়াশলাইয়ের কাঠির মত হঠাৎ করেই জ্বলে উঠল তনু। ক্রোধ ভরা দৃষ্টি নিয়ে ও আমার দিকে তাকিয়ে থাকে। তনুর দিক তাকিয়ে মনে হল ও আরো কিছু কঠিন কথা খুজছে। সে বাক্য খুজে পাচ্ছেনা। রাগে ওর ঠোট কাঁপছে। লিপিষ্টিক বিহিন ওর ঠোটের রংটা বেশ মাদকীয়। পুরো ঠোট টা যেকোন যুবকের মাথা নষ্ট করে দেবার জন্য যথেষ্ট। 
ও আসলে আমাকে ঘায়েল করে অপমান করে সুখ নেবার জন্যই ফিরে এসেছে। মেয়েরা হার সহ্য করতে পারে না। তারা সব সময় জিততে চায়। তনুর সম্যসা হল সে ভাষা খুজে পাচ্ছেনা। ঠিক কোন ভাষায় অপমান করলে আমি কষ্ট পাবো এটা ও খুজছে। বেচারীর জন্য মায়া লাগছে। ভাষার জন্য যুদ্ধ করা জাতি সঠিক সময়ে ভাষা খুজে পাবে না এটাতো হতে পারে না। আমি তাই ওরে ক্ষ্যাপানোর জন্যই বলি
ঃ কেন খাবি, আমিতো আর সবুজ নই, আনিস নই যে তোর জন্য আইসক্রিমের মত যত্রতত্র গলে পড়বো! হেংলার মত আ্যডাল্ড জোকস বলে তোকে হাসানোর চেষ্টা করবো।
ও রাগে জ্বলে গিয়ে বলে, তুই হলি ক্যাম্পাসের সবচেয়ে জঘন্ন্য চিড়িয়া! তুই আসলে খুবই বাজে... ও তোতলাতে থাকে।
এমন মুহূর্তে আমাদের সামনে একটা টোকাই টাইপের ছেলের আগমন ঘটে। ছেলেটা বেশ কয়েকটা বকুল ফুলের ছোট মালা একটা কাঠির ভেতর ঢুকিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও দুরে দাড়িয়ে এতক্ষন আমাদের ঝগড়া দেখতে ছিল।
কেমন আছিস বাপ? ব্যবসাপাতি কেমন?
এসব কি? ধমকে উঠে তনু।
ফুলের ব্যবসায়ি বালক হঠাৎ ধমক শুনে দৌড় দিল। কিছুটা বিস্ময় নিয়ে আমি ছেলেটার দৌড়ানো দেখলাম। কেননা ওরা এত সহযে ভয় পাবার মত নয়। ওদের সবারী একটা দল আছে। ওরাই বরং যে কাউকে হেনস্তা করতে ওস্তাত। ছেলেটার পুরাতন জিন্সের প্যান্টার পেছনের পকেটের ৯০ পাসেন্ট ছিড়ে ঝুলে আছে। সে নিরাপদ দুরত্বে গিয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। তার পায়ে কোন সা-েল নেই। শরীরের অবস্থাও তেমন সুবিধের না। দেখে মায়া লাগল। 
কি হলো , ঐ ছেলেটর দিকে এভাবে তাকিয়ে আছিস কেন ? 
বুঝতে পারছিনা ছেলেটা কেন আমাকে ভয় পেল! 
তনু হেসে বললো, আসলে ও তোরে নয়, আমারে ভয় পেয়েছে। তনুর চোখ মুখ ঝলমল করছে। ভেবে পেলাম না একটা বাচ্চা ছেলে ভয় পাওয়ায় তনুর এত আনন্দ হচ্ছে কেন? আসলেই সুন্দরীদের মন বোঝা বেশ কঠিন!
ঃ কয়েকদিন আগে ওরে এমন ধমক দিয়েছিলাম যে ও জীবনে আমার কাছে ঘেসবে না।
হুম। 
দীর্ঘশ্বাস ফেললাম আমি। তারপর উঠে গিয়ে ছেলেটার কাছে গিয়ে বললাম,আমারে তিনটা মালা দাও তো দেখি। সে মালা দেবার সময় বললো, ভাইয়া আপনি ঐ রাগী আপাকে মালা দিয়েন না, তাহলে কিন্তু সারা জীবন পস্তাইতে হইবো! খালি ধমক খাইবেন।
আমি হাসলাম ওর কথা শুনে।
তনুর হাতে বকুল ফুলের মালাটা দিতে ও বিরক্তি মুখে প্রশ্ন করলো, ওই ছেলেটার সাথে হাসি মুখে এতক্ষন ধরে কি আলাপ করলি?
ঃ আমি তোরে খুব ভালবাসি কথাটা ওরে জানাতেই ছেলেটা বললো তুই নাকি অনেক লক্ষি গৃহবধু হবি! হাঃ হাঃ ..
আমি ভেবে ছিলাম আমার রসিকতায় ও রাগ করবে। কিন্তু আমাকে আশ্চর্য করতেই কিনা জানিনা ও এমন ভাব দেখালো যেন কিছুই বলিনি আমি! 
তনু বসা থেকে উঠে দাড়ালো। সামনের দিকে তাকিয়ে দেখলাম দুরে বাইক নিয়ে সবুজ দাড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না যে তনু সবুজের কাছেই যাচ্ছে। আমি বসে রইলাম। টি শার্ট পড়ে বেরুনো উচিৎ হয়নি, কেমন ঠা-া ঠা-া লাগছে। হঠাৎ করে রৌদ্যরা লুকিয়ে যাওয়ায় শীতল বাতাসে দগ্ধ হচ্ছি। ঠা-া বাতাশটা খুব লাগছে । এক কাপ চা খেতে পারলে ভাল হত।
তনু বেশ স্বাভাবিক গলায় বললো কি হলো বসে বসে আছ কেন? উঠে আসো বলছি।
বিস্মিত হয়ে তনুর মুখের দিকে তাকালাম। ব্যাপার কি,ও তুই থেকে আমাকে তুমি বলে ডাকতে শুরু করছে কেন? ফাজলামো করছে নাতো! 
ঃ আমি উঠে কি করবো? ঐযে তোর বয় ফেরে- সবুজ দাড়িয়ে আছে। কিছুটা টিটকারীর স্বরে বললাম আমি।
ও রাগলো না। আমার হাত ধরে বললো , তমাল তোমাকে আমার দরকার। তুমি খুবই বিস্বস্ত স্বামী হইবা এটা আমি নিশ্চিত। ও আমার হাত ধরায় এখন ঠা-া লাগছে। কেমন যেন নিজেকে ভারমুক্ত শূন্য শূন্য লাগছে। ভাল লাগছে খুব। আমি উঠে দাড়াতেই ও আমার শরীর ঘেসে দাড়ায়। ওর শরীরের উত্তাপে আমার কেমন যেন লাগে। কি পারফিউম ব্যাবহার করছে ও জানিনা। তবে পারফিউমের গন্ধেই বোধ হয় আমার মাথার ভেতর কেমন ঝিম ঝিম করছে।
তনু আমার হাত ধরে হাটছে। কেন যেন মনে হচ্ছে এভাবে হেটে ও যদি আমাকে জাহান্নামেও নিয়ে যায় তাতেও আমার কোন আপত্তি থাকা উচিৎ না।
ঃ তুমি একটা অদ্ভূত ছেলে। জানো আগে করতে হয় বন্ধুত্ব তারপর প্রেম। শিখনি কিছুই। শুধু গোয়ারের মত মিছিল মিটিং নিয়ে আছ। সেদিন দেখলাম তুমি রাস্তায় দাড়িয়ে চিকা মারতেছো, ছিঃ! 
অন্য কেউ আমার রাজনীতি করা নিয়ে ছিঃ বললৈ তার দুটো দাঁত ফেলে দিতাম। কিন্তু এখন আমি কিছুই বললাম না। আমি নিরর্থক হাসি।
ঃ তুমি চিকা না মেরে কবিতা লিখলে ভাল করতে। তোমার ফেসবুকে একটা কবিতা পড়লাম। খুবই সুন্দর লিখা। আমি মুগ্ধ!
তনু হাটতে হাটতে একটা কাঁচে ঘেরা ফাষ্ট ফুডের দোকানের দিকে এগিয়ে যাচ্ছে। কম করে হলেও তিনশত টাকা দরকার। কিন্তু আমার পকেটে আছে মাত্র একশত পনেরো টাকা। কিছুটা আতংকিত হয়ে আমি সামনে তাকালাম। ওমা সামনে দেখি.. .





ঃ তুমি চিকা না মেরে কবিতা লিখলে ভাল করতে। তোমার ফেসবুকে একটা কবিতা পড়লাম। খুবই সুন্দর লিখা। আমি মুগ্ধ!
তনু হাটতে হাটতে একটা কাঁচে ঘেরা ফাষ্ট ফুডের দোকানের দিকে এগিয়ে যাচ্ছে। কম করে হলেও তিনশত টাকা দরকার। কিন্তু আমার পকেটে আছে মাত্র একশত পনেরো টাকা। কিছুটা আতংকিত হয়ে আমি সামনে তাকালাম। বুকের ভিতর ছলাৎ করে উঠল আনিস আর সবুজ আমাদের দিকে তাকিয়ে মুচকি হেসে ফাষ্টফুডের দোকানের ভেতর ঢুকছে। আংতঙ্কিত হয়ে পড়লাম ওদের হাফভাব দেখে মনে হল সবি সাজানো। আমার পকেটের বারোটা বাজাতেই ওরা প্লান করে নেমেছে। তনু হয়ত আমাকে গাধা বানাতেই একটা নাটক করছে। আমার মনটা খারাপ হয়ে গেল।
এক ঝটকায় আমি হাত ছাড়িয়ে নিলাম। মন জুড়ে এতক্ষন যে রোমান্টিকতার জোয়ার বয়ে চলছিল তা হঠাৎ করেই থেমে গেল। আমার এই আচমকা পরিবর্তনে তনু ভীষন আশ্চর্য হল। ব্যথিত চোখে সে আমার দিকে তাকালো। ওর মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতর কেমন যেন করে উঠল। ওর চোখে কোন ছল নেই। আছে ভালবাসার গভীর আকুতি। সেই ভালোবাসাকে উপেক্ষা করার শক্তি আমার নেই।
তনু অভিমান ভরা কণ্ঠে বললো , কি হল তোমার! এমন করছো কেন?
আমি উত্তর না দিয়ে আবারও ওর হাত ধরলাম। যেন কিছুই হয়নি।
তনু বললো, তোমার জানি মনে নেই যে আজ আমার জন্মদিন। সবুজ আর আনিসকে এই রেস্টুরেন্টে আমিই ডেকেছি। আমি তোমাদের খাওয়াবো।
ও হাসতে থাকে। ওর সেই হাসি দেখে ভারি ভাল লাগে আমার। ও বলে, সেই সাথে আমি ওদের জানাতে চাই যে তুমি আমার প্রেমিক।
ও আমার হাত ধরে চাপ দিয়ে চোখ নাচিয়ে জিজ্ঞসা করে, কি? আমারে পছন্দ হয়না!
আমি ওর চোখের দিকে তাকিয়ে বলি, ভালবাসতে এত ভাল লাগে আমার জানা ছিলনা। আরো কিছু বলার আগেই আমার মোবাইলে রিং বেজে উঠে..
স্কিনে দেখি আমাদের সংগঠনের সভাপতি আনোয়ার ভাইর নাম্বার। এমন রোমান্টিক সময়ে আনোয়ার ভাইর মাথামোটা প্যাচাল শুনতে ইচ্ছে হলনা। মোবাইল অফ করে দিলাম।
তনুর চেহারা পরিবর্তন হয়ে গেল। ও সন্দেহ ভরা চোখে প্রশ্ন করে, কে ফোন দিল তোমারে? ফোন বন্ধ করলা কেন? নিশ্চয় তোমার কোন র্গাল ফেরে- আছে!
কিংকর্তববিমূঢ় হয়ে দাড়িয়ে পড়লাম। কিছু বলার আগেই চিলের মত কোথা হতে যেন উড়ে এসে সামনে দাড়ালো আনোয়ার ভাই। সে ভারি বিরুক্তি চোখে আমার দিকে তাকিয়ে কিছুটা ধমকের স্বরে বললো, কিরে তুমি ফোন ধরছো না কেন? আজ ১২টার সময় যে আমাদের প্রতিবাদ সভা আছে সেটা ভুলে গেছো! তোমারা মিয়া সংগঠনকে কোন দিনই সিরিয়াসলি নিলা না। দলটারে ডুবাই ফেলবা? কি সব কইরা বেড়াইতাছো। ভাল হও, চল এখুনি অনেক কাজ পইরা আছে।
তনু এবার চরম বিরুক্তিকর কণ্ঠে আনোয়ার ভাইরে বলে, আপনার দলরে গিয়ে বলেন আজ তমালের প্রেমিকার জন্মদিন!
তনু আমার হাত ধরে টানমেরে আনোয়ার ভাইর সামনে থেকে নিয়ে এল। আমিও অসিম সাহসে আনোয়ার ভাইকে উপেক্ষা করে তনুর হাত ধরে হাটছি। নিজেকে কেমন মুক্ত পাখির মত লাগছে।
তনুকে তবু মিনমিনে গলায় বলি দেখ আনোয়ার ভাইরে এমন ভাবে অপমান করা ঠিক হইলো, উনি যদি আমারে হল থেকে বের করে দেয়।
তনু আমার দিকে তাকিয়ে বললো তোমার হলে থাকার দরকার কি? কালই তুমি আমাদের বাসায় উঠবে।
মানে কি? প্রশ্ন করি আমি। ও হেসে বলে জানোতো আমার বাবার একমাত্র মেয়ে আমি। বাবার ইচ্ছে তিনি তার মেয়ে জামাইকে নিজের ছেলের মত করে বাড়িতে রাখবেন।
কিছুটা বিস্মিত আমি দ্বিধা নিয়ে প্রশ্ন করি তার মানে কি ঘর জামাই?
ও হেসে বলে কি রাজকন্যাসহ রাজ্যত্ব তোমার ভালো লাগেনা!
তনুর চোখের দিকে তাকিয়ে কেন যেন মনে হল ও শিকারীর মত আমার দিকে তাকিয়ে আছে।
ঘাড় ঘুরিয়ে তাকালাম আনোয়ার ভাইও শিকার ছুটে যাওয়ায় হতাশ শিকারীর মত তাকিয়ে আছে।
আমি দু’জনের মধ্যে দাড়িয়ে ভাবছি কার শিকার হব?

হাত পা বাধা এক পরিবার



নীলফামারীতে কোটি টাকার বিয়ে!



হেলিকপ্টার থেকে নামলেন বর-কনে। ছবিটি নীলফামারী হাইস্কুল মাঠ থেকে তোলা।
ছবি: প্রথম আলো।
নীলফামারীতে রাজকীয় কায়দায় চলছে কোটি টাকার এক বিয়ের অনুষ্ঠান। এই বিয়ের কথা এখন শহরের মানুষের মুখে মুখে। অনুষ্ঠান ঘিরে বরের বাড়ি শহরের বড় বাজারে সাজ সাজ রব। করা হয়েছে বড় বড় চারটি গেট। লাল-নীল আলোয় জ্বলজ্বল করছে বরের বাড়ি। 

বর নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলীর ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী আসাদুজ্জামান রোমান এবং কনে চাঁদপুর শহরের মোয়াজ্জেম হোসেন চৌধুরীর যুক্তরাষ্ট্র প্রবাসী মেয়ে রেবেকা চৌধুরী তৃষা। ২৫ জুন রাতে ঢাকার আর্মি গলফ ক্লাব অডিটোরিয়ামে তাঁদের বিয়ে হয়। সেই বিয়ের উৎসবের আমেজ এখন বরের নিজের শহর নীলফামারীতে। 
আজ শুক্রবার বিকেল চারটার দিকে বর-কনে হেলিকপ্টারে করে ঢাকা থেকে নীলফামারী হাইস্কুল মাঠে নামেন। তারপর ওঠেন ঘোড়ার গাড়ি টমটমে। বাদ্যযন্ত্রের তালে তালে সেই টমটম শহর ঘুরে বড় বাজার এলাকায় বরের বাড়ি পৌঁছে। 

কাল শনিবার বউ ভাতের আয়োজন করা হয়েছে। আমন্ত্রিত অতিথির তালিকায় আছেন রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ হাজারেরও বেশি মানুষ। অতিথি আপ্যায়নে তিনটি প্যান্ডেল করা হয়েছে। গত এক মাস ধরে চলা এ আয়োজন কাজ করেছেন শতাধিক শ্রমিক।

বরের বাবা নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী ছেলের বিয়ে নিয়ে এমন আয়োজন সম্পর্কে বলেন, ‘প্রবাসী ছেলের ইচ্ছায় প্রায় কোটি টাকা ব্যয়ে এই আয়োজন করা হয়েছে।’ তিনি জানালেন, ‘ঢাকায় বিয়ের মূল অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, অনেক সাংসদ ও ভিআইপিসহ দুই হাজারের মতো অতিথি উপস্থিত ছিলেন। প্রতি অতিথিকে দেড় হাজার টাকার খাবার পরিবেশন করা হয়।’ নীলফামারী শহরে বিবাহোত্তর অনুষ্ঠানের খাবার তালিকায়ও ঢাকার মতো একই ধরনের আয়োজন থাকবে বলে তিনি জানান। 

নীলফামারীর অনুষ্ঠান সম্পর্কে বরের বাবা আরও বলেন, পাঁচ হাজার কার্ড বিতরণ করা হয়েছে। তবে ১২ হাজার মানুষের খাবারের ব্যবস্থা থাকবে। জানালেন, ‘বড় ছেলের বিয়ে এমন ধুমধাম করে অনুষ্ঠান করেছি। ছোট ছেলের বিয়েতেও করলাম।’ পাশাপাশি এলাকায় ২০ অনাথ মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন বলেও তিনি জানান।

দেবতার কাছে মেয়েটি চেয়েছে!

 

দু হাত জোড় করে যে পবিত্র মেয়েটি ঝরনার পাশে এসেছিল! মৌন প্রার্থনা ছিল তার মমতায়! ঘর ছেড়ে বেরিয়ে গেলে ঘরের হ্যাঙারে সবুজ দেবতা ঝুলতে থাকে! একটা সাদা ঝিনুকের থালা ঘন্টির মত ঢং ঢং করে বলে
যেকোনো পাতাকেই আমি করে দিতে পারি ঝলমলে আস্তিন!

গ্রহরাজকে দু মুঠোতে ধরে কুলফি মালাইয়ের সাথে মুখে পুরে দিতে পারে সমস্ত পাপের মার্জনাকারী! অথচ পবিত্র মেয়েটি বর্তমান চেয়েছিলো অতীতে!

এই দুই প্রধান কারণ সমাধান না করলে বাংলাদেশকে কোনভাবেই মাদকমুক্ত করা যাবে না।

মাদক এমন একটি কঠিন নেশা যা মাদকসেবীকে চুম্বকের মত টানে। তার ইচ্ছা বা আনিচ্ছা মাদকের নেশার কাছে হার মানে। যে কারনে একটা মাদকসেবী ইচ্ছা করলেই মাদক ছাড়া থাকতে পারে না।

মাদকসেবীদের মাদক সেবনের আন্যতম কারণ হল ‍"মাদকের সহজলভ্যতা" ও "মাদকের প্রাচুর্যতা"। ইচ্ছে করলেই হিরোইন, ফেনসিডিল, ইয়াবা, গাজা ইত্যাদি হাতের নাগালে পাওয়া যাচ্ছে। এক সাংবাদিকের বক্তব্য হল, মাদককে মাদকসেবীরাও পছন্দ করে না। বাংলাদেশের প্রতিটি এলাকাতেই মাদক সহজলভ্য। প্রায় ৪/৫ লক্ষ লোক মাদক ব্যবসার সাথে ও প্রায় ৫০ লক্ষ লোক মাদক সেবনে জড়িত।

মূল আলোচনায় আসি-
সেদিক পত্রিকায় দেখলাম, ডি এম পি কমিশনার বেনজির আহমেদ বলেছেন, “প্রতিবছর হাজার হাজার মাদক ব্যবসায়ী গ্রেফতার করছি। কোটি কোটি টাকার মাদক ধ্বংস করছি। তবুও মাদকের ভয়াল থাবা থেকে মুক্তি পাচ্ছি না। ১৯৯৯ সালের মাদকের মামলার বিচার ২০১২ সালে হচ্ছে। একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হলে দুই থেকে তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে পুনরায় পূর্ণ উদ্যোমে মাদকের ব্যবসা শুরু করছে।"

আরো একটি মজার ব্যপার হল, বাংলাদেশ হল মায়ানমার ও ভারতের মাদকের মার্কেট। কথার সত্যতা ডি এম পি কমিশনারের কথাতেও পেলাম, তিনি বললেন "বেশির ভাগ মাদক তৈরি হচ্ছে দেশের বাইরে। মায়ানমারে ইয়াবা তৈরি হচ্ছে তার শিকার হচ্ছি আমরা। ভারত সীমান্তে ফেনসিডিল তৈরি হচ্ছে তার শিকার হচ্ছি আমরা।"

প্রথমতঃ মাদক চোরাচালান আনবরত বাড়ছে এবং দ্বিতীয়তঃ মাদক ব্যবাসায়ীদের আটক করার পর তারা জামিনে ২/৩ দিন পর জামিনে বের হয়ে আবার পূর্ণ উদ্যোমে ব্যবসা শুরু করছে (!!!!!)

মাদক প্রার্যুতার এই দুই আন্যতম প্রধান কারণ সমাধান না করলে বাংলাদেশকে কোনভাবেই মাদকমুক্ত সম্ভব হবে না।

মাদক নিয়ন্ত্রন আধিদপ্তরকে মাদক প্রসারের আন্যান্য কারনগুলো সমাধানের আগে এই দুইটি কারণ সমাধান করতে হবে। সেই সাথে বাংলাদেশ সরকারকে মাদক নিয়ন্ত্রনের প্রচলিত ধারাগুলো সংস্কার করতে হবে। যার প্রথম পদক্ষেপ হতে হবে "মাদক ব্যবসায়ীদের জন্য আজামিনযোগ্য ধারা ও তাৎক্ষনিক শাস্তি ব্যবস্থা প্রবর্তন।"
তাদের আটক করে না রেখে মাদক নিয়ন্ত্রনের চেষ্টা করা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই না।

রবিবার, ১৩ মে, ২০১২

৪৭ বৃটিশ নারীকে ধর্ষণের দায়ে পাকিস্তানি চক্রের জেল


কমপক্ষে ৪৭ বৃটিশ নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ৮ পাকিস্তানি ও এক আফগান নাগরিকের একটি গ্রুপকে যৌথভাবে ৭৭ বছরের সাজা দিয়েছেন বৃটেনের এক আদালত। এ খবর দিয়ে ডেইলি মেইল জানায়, বৃটেনের গ্রেটার ম্যানচেস্টার ও রকডেলে এসব নারীকে নিপীড়নের আগে অ্যালকোহল পান করানো হয়। এতে বলা হয়, এসব নারীকে বিভিন্ন সময় উপহার, টাকা ও অ্যালকোহল পান করিয়ে দৈনিক একাধিক পুরুষের সঙ্গে ও সপ্তাহে কয়েকবার শারীরিক সম্পর্ক করা হতো। পুলিশ বলছে, মাতাল অবস্থায় একজন নারীকে এক রাতে ২০ জন পুরুষের সঙ্গে মিলনে বাধ্য করা হয়েছে। এতে করে দু’জন গর্ভবতী হয়ে পড়ে। যাদের একজনের বয়স মাত্র ১৩ বছর। পরে তার গর্ভপাত করানো হয়। দলটির ৫৯ বছর বয়সী লিডারকে (নাম প্রকাশ করা হয়নি) ষড়যন্ত্র, ধর্ষণ, ধর্ষণে সহায়তা, যৌন নিপীড়ন ও শোষণের দায়ে ১৯ বছরের জেল দেয়া হয়। এছাড়া গ্রুপের সবাইকে ভিন্ন ভিন্নভাবে ধর্ষণ, নিপীড়ন ও যৌনতার সঙ্গে জড়িত থাকার দায়ে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। স্থানীয় লেবার পার্টির সাবেক এমপি এ্যান ক্লেয়ার বলেন, স্থানীয় কর্তৃপক্ষ মাঝে মাঝে এসব অভিযোগ অবহেলা করেছে বর্ণবাদী অভিযোগ আসার ভয়ে। সাজাপ্রাপ্তদের মধ্যে আফগানিস্তানের নাগরিক সাফিকে সাজা ভোগের পর দেশ থেকে বহিষ্কার করার আদেশ দেয়া হয়েছে।

পৃষ্ঠাসমূহ